আইপিএল ২০২০ : এবার কমলা টুপি জিততে পারেন এমন ক্রিকেটারদের তালিকা

আইপিএল ২০২০ : এবার কমলা টুপি জিততে পারেন এমন ক্রিকেটারদের তালিকা

করোনা ভাইরাসের আবহে আর কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে আইপিএল। ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রায় ছয় মাস পর প্রিয় তারকাদের বাইশ গজে ব্যাট হাতে নামতে দেখতে মুখিয়ে বিশ্ব। সেই তালিকার অন্যতম সদস্য যারা এবারের আইপিএলে কমলা টুপি জিততে পারেন, তাঁদের নাম জেনে নেওয়া যাক।

বিরাট কোহলি

বিরাট কোহলি

টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি এখনও পর্যন্ত আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক। তাঁর ঝুলিতে রয়েছে ৫৪১২ রান। আইপিএলের এক সংস্করণে সর্বাধিক রান (২০১৬ সালে ৯৭৩) করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির ব্যাটে। সেই তিনি এবারও কমলা টুপি জিততে পারেন বলে ক্রিকেট প্রেমীদের আশা।

রোহিত শর্মা

রোহিত শর্মা

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আইপিএলে এখনও পর্যন্ত ৪৮৯৮ রান করেছেন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একবারও কমলা টুপি জিততে পারেননি তিনি। তবে যে ফর্মে রয়েছেন, তাতে রোহিত এবার সেই নজির ছুঁলেও ছুঁতে পারেন বলে মনে করা হচ্ছে।

কেএল রাহুল

কেএল রাহুল

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল আইপিএলে এখনও পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলে ১৯৭৭ রান করেছেন। চলতি সময়ে কথা বলছে তাঁর ব্যাট। আইপিএলের এবারের সংস্করণে তিনি কমলা টুপি জিততে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

আইপিএলে এখনও পর্যন্ত ৪৭০৬ রান করা ডেভিড ওয়ার্নার টুর্নামেন্টের গত সংস্করণে কমলা টুপি জিতেছিলেন। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ত্রিশতরান করা অজি ওপেনার তথা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এবারও আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক হতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+