আইপিএল ২০২০: রায়না-হরভজনের পর পারিবারিক কারণে সরে দাঁড়াতে পারেন আরও এক ক্রিকেটার?
আইপিএল ২০২০: রায়না-হরভজনের পর সরে পারিবারিক কারণে সরে দাঁড়াতে পারেন আরেক ক্রিকেটার?
দরজায় কড়া নাড়ছে আইপিএল। আইপিএল শুরু হতে আর কয়েক দিনের অপেক্ষা। ১৯ সেপ্টেম্বর থেকে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হচ্ছে। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করার পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগের দ্বিতীয় ম্যাচ খেলবে চেন্নাই। সেই ম্যাচে বেন স্টোকসকে পাওয়া নিয়ে উদ্বেগে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।

শুধুমাত্র একটি ম্যাচেই নয়, আইপিএলের পুরো মরসুমের জন্যে বেন স্টোকটস পাওয়া নিয়েই রাজস্থান শিবির চিন্তিত। বিশ্বের তারকা অলরাউন্ডারের বাবার ক্যান্সার চিকিৎসার কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকে স্টোকস সরে দাঁড়িয়েছিলেন। এরপর আইপিএলেও স্টোকস খেলবেন কিনা, তা নিশ্চিত নয়। এই মুহূর্তে বেন স্টোকসের বাবার মাথার ক্যান্সারের চিকিৎসা চলছে।
রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন এখনই স্টোকসকে তিনি দলে পাচ্ছেন না। তিনি আরও বলেন, 'স্টোকসের পরিবারে একটা সমস্যা চলছে। এখন ওর পরিবারের পাশে থাকা উচিত।' প্রসঙ্গত গত বছর ২০১৯ সালে ইংল্যান্ডকে ফাইনালে একা হাতে বিশ্বকাপ জেতান স্টোকস। বিশ্বজয়ের পর এটাই স্টোকসের প্রথম আইপিএল। ইংল্যান্ডের অলরাউন্ডারকে ঘিরে রাজস্থান রয়্যালস শিবিরে প্রত্যাশা তুঙ্গে থাকলেও তাঁকে পাওয়া নিয়ে এখন বড়সড় সংশয় তৈরি হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications