আইপিএল ২০২০ : দিল্লি বনাম হায়দরাবাদ, ওয়ার্নার ও আইয়ারের অধিনায়কত্বের লড়াই
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। পরপর দুই ম্যাচ হেরে বসে থাকা হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের জন্য আজকের ম্যাচ অ্যাসিড টেস্ট হতে চলেছে। তাঁর সামনে দিল্লি ক্যাপিটালসের তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুই অধিনায়কের লড়াইয়ের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

ওয়ার্নারের অধিনায়কত্বের রেকর্ড
সানরাইজার্স হায়দরাবাদকে একবার আইপিএল চ্যাম্পিয়ন (২০১৬) করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তাঁর নেতৃত্বে ৪৭টি ম্য়াচের ২৬টিতে জিতেছে হায়দরাবাদ। ওয়ার্নারের জয়ের হার ৫৫.৩২ শতাংশ।

আইয়ারের অধিনায়কত্বের রেকর্ড
দিল্লি ক্যাপিটালসকে ২০১৯ সালের আইপিএলের প্লে-অফে তোলা শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব রেকর্ডও ঈর্ষণীয়। আইয়ারের নেতৃত্বে ২৬টির মধ্যে ১৪টি ম্যাচ জিতেছে রাজধানীর দল। তাঁর জয়ের হার ৫৩.৮৫ শতাংশ।

ব্যাটসম্যান ওয়ার্নারের রেকর্ড
আইপিএলে ১২৮টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। ৪৭৪৮ রান এসেছে অজি ওপেনারের ব্যাট থেকে। আইপিএলে চারটি শতরান ও ৪৪ অর্ধশতরান রয়েছে ওয়ার্নারের।

ব্যাটসম্যান আইয়ারের রেকর্ড
আইপিএলে এখনও পর্যন্ত ৬৪টি ম্যাচ খেলে ১৭৪৬ রান করেছেন শ্রেয়স আইয়ার। টুর্নামেন্টে ১৩টি অর্ধশতরান রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের।

আইপিএল ২০২০
আইপিএল ২০২০-তে দুই ম্যাচ খেলে ৪২ রান করেছেন ডেভিড ওয়ার্নার। সর্বোচ্চ ৩৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার এই আইপিএলে এখনও পর্যন্ত ৬৫ রান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর ৩৯।












Click it and Unblock the Notifications