আইপিএল ২০২০ : গেইলের কাছে হেরেই গেলেন দুর্ধর্ষ রাহুল, ভাইরাল হল ভিডিও

আইপিএল ২০২০ : গেইলের কাছে হেরেই গেলেন দুর্ধর্ষ রাহুল, ভাইরাল হল ভিডিও

এক সপ্তাহেই জমে উঠেছে আইপিএল ২০২০। লিগ তালিকার মাথায় উঠে বসে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। যে দলের অধিনায়ক কেএল রাহুল গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছেন। সেই দুর্ধর্ষ ব্যাটসম্যানই নাকি এবার হেরে গেলেন। তাও আবার সতীর্থ ক্রিস গেইলের কাছে।

আইপিএল ২০২০ : গেইলের কাছে হেরেই গেলেন দুর্ধর্ষ রাহুল, ভাইরাল হল ভিডিও

রবিবার আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। সেই ম্যাচের জন্য অনুশীলনের ফাঁকেই হাসিঠাট্টায় মেতেছেন অনিল কুম্বলের দলের ক্রিকেটাররা। আচমকাই টেবিল টেনিস খেলার বাই ওঠে কেএল রাহুলদের। সতীর্থ ক্রিস গেইলের সঙ্গে টিটি বোর্ডে ব্যাট হাতে নেমেই পড়েন আইপিএল ২০২০-এর প্রথম সেঞ্চুরিয়ন।

খেলায় তুল্যমূল্য লড়াই হয়। দুর্দান্ত ব্যাকহ্যান্ড এবং ফোর হ্যান্ড ব্যবহার করে ম্যাচ জিতে যান ক্যারিবিয়ান কিংবদন্তি। গালভরা হাসি নিয়ে উচ্ছ্বসিত গেইল গোটা বোর্ড প্রদক্ষিণ করেন। অন্য ম্যাচে নিউজিল্যান্ডে অল-রাউন্ডার জিমি নিশামকেও হারিয়ে দেন ইউনিভার্স বস। এরপর মাটিতে বসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিস গেইল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। সেটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+