আইপিএলের থ্রিলিং সুপার ওভার! মায়াঙ্কের কোন কাজে এবং কেন অখুশি গেইল?

আইপিএলের থ্রিলিং সুপার ওভার! মায়াঙ্কের কোন কাজে এবং কেন অখুশি গেইল?

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে থ্রিলিং সুপার ওভারের মোকাবিলা জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। ক্রিস গেইল ও মায়াঙ্ক আগরওয়ালের যুগলবন্দিতে দ্বিতীয় সুপার ওভারে জয় হাসিল করে কেএল রাহুল শিবির। তা সত্ত্বেও পার্টনার মায়াঙ্কের কাজে অখুশি হয়েছেন 'ইউনিভার্স বস'। তা কেন জানতে চোখ বুলিয়ে নিল নিচের লেখনিতে।

ট্রেন্ট বোল্টকে কে ফেস করবেন?

ট্রেন্ট বোল্টকে কে ফেস করবেন?

প্রথম সুপার ওভার ড্র হওয়ার পর, দ্বিতীয় মোকাবিলায় কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে ওপেন করতে নেমেছিলেন ক্রিস গেইল ও মায়াঙ্ক আগরওয়াল। মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে ফেস করেছিলেন 'ইউনিভার্স বস'। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। ঠিক তার আগে পার্টনার মায়াঙ্ক যখন তাঁকে কে প্রথম বল খেলবেন সংক্রান্ত প্রশ্ন করেন, তখন তিনি অখুশি হয়েছিলেন বলে জানিয়েছেন গেইল। আসলে তিনিই যে খেলা শেষ করতে চেয়েছিলেন, তা বুঝিয়ে দেন 'দ্য বস'।

খেলা শেষ করেন মায়াঙ্কই

খেলা শেষ করেন মায়াঙ্কই

ট্রেন্ট বোল্টের সুপার ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান ক্রিস গেইল। পরের বলে মায়াঙ্ককে স্ট্রাইক দেন ক্যারিবিয়ান কিংবদন্তি। দুটি চার মেরে ম্যাচ বের করেন সেই মায়াঙ্ক আগরওয়ালই। অখুশি হলেও পার্টনারের প্রশংসা করতে ভোলেননি গেইল।

সুপার ওভারের চালচিত্র

সুপার ওভারের চালচিত্র

প্রথম সুপার ওভারে আগে ব্যাট করে ৫ রান তোলে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ। পাল্টা মহম্মদ শামির দুর্দান্ত বোলিং প্রথম মোকাবিলা টাই হয়। দ্বিতীয় সুপার ওভারে আগে ব্যাট করে ১১ রান তোলে মুম্বই। সেই রান তুলে দেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিস গেইল ও মায়াঙ্ক আগরওয়াল।

প্রাসঙ্গিক পাঞ্জাব

প্রাসঙ্গিক পাঞ্জাব

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়ে প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখল কিংস ইলেভেন পাঞ্জাব। ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করেছে কেএল রাহুল শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+