কবে অবসর নিচ্ছেন গেইল, বিধ্বংসী ইনিংসে কেকেআর বধের পর জানিয়ে দিলেন ইউনিভার্স বস

কবে অবসর নিচ্ছেন গেইল, বিধ্বংসী ইনিংসে কেকেআর বধের পর জানিয়ে দিলেন ইউনিভার্স বস

আইপিএল ২০২০তে তাঁর মাঠে ফেরার পর থেকে স্বপ্নের ফর্মে কিংস ইলেভেন পাঞ্জাব। গেইল মাঠে ফেরার পর টানা ৫ ম্যাচ জিতল কিংস ইলেভেন। রবিবার গেইলের ২৯ বলে ৫১ রানে সুবাদে কলকাতাকে ৮ উইকেটে হারাল লোকেশ রাহুল অ্যান্ড কোম্পানি।

ম্যাচ জিতিয়ে অবসর নিয়ে প্রতিক্রিয়া গেইলের

ম্যাচ জিতিয়ে অবসর নিয়ে প্রতিক্রিয়া গেইলের

ম্যাচ জেতানো ৫১ রানের ইনিংস খেলে দারুণ খুশি গেইল। শারজায় গেইল ঝড় ২টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল। ম্যাচ জিতে গেইল নিজের অবসর নিয়েও মুখ খুললেন।

কী বললেন গেইল

কী বললেন গেইল

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেইল বলেন 'যতক্ষণ টিমের বাইরে ছিলাম মন দিয়ে অনুশীলন করে গিয়েছি। জিম করেছি, রানিং বিটউইন দ্য উইকেটে জোর দিয়েছি। তাই মাঠে নেমে ব্যাটে রান পাচ্ছি। আমার সঙ্গে মনদীপও দারুণ খেলল। বাবার মৃত্যুর পর মনদীপ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। এদিন রান পেয়ে বাবাকে শ্রদ্ধা জানাতে পারল। চার নম্বরে উঠে আসার পর আমরা প্লে-অফের আশা দেখছি।'

অবসর নিয়ে গেইল কী বললেন

অবসর নিয়ে গেইল কী বললেন

সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অবসর নিয়েও গেইল মন্তব্য করেন। ইউনিভার্স বস বলেন, 'দলের জুনিয়াররা আমার ব্যাটিং দেখে প্রতিদিনই আমাকে এভাবেই অবসর না নিয়ে রাজার মতো খেলা চালিয়ে যেতে বলেছেন।টিমের জুনিয়ররা বলছে তুমি এখনই অবসর নিওনা। বিশেষ করে মনদীপের কথা বলব, মনদীপ প্রতিদিন আমাকে অবসর নিও না বলে যায়।' ফলে ৪১ বছরের গেইল যেভাবে আইপিএল ২০২০তে রাজার মতো খেলছেন তাতে তার আগামী দিনে অবসর নেওয়ার ভাবনা নেই, তা স্পষ্ট করে দিলেন ইউনিভার্স বস।

চলতি আইপিএলে গেইলের রান

চলতি আইপিএলে গেইলের রান

প্রসঙ্গত চলতি আইপিএলে রবিবার গেইল তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকালেন। ৫ ম্যাচ শেষে গেইলের নামের পাশে ১৭৭ রান রয়েছে। কেকেআরের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর আইপিএল কেরিয়ারে গেইলে ৩০টি হাফ সেঞ্চুরি হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+