আইপিএল ২০২০: হারের হ্যাটট্রিক নাকি ঘুরে দাঁড়াবে চেন্নাই, সিএসকে বনাম নাম সানরাইজার্স হেড টু হেড
আইপিএল ২০২০: চেন্নাই বনাম সানরাইজার্স, হেড টু হেড, ২০১৯ সালের ফলাফল কী
আইপিএল ২০২০তে শুক্রবার দুবাইয়ে চেন্নাই বনাম সানরাইজার্স মহারণ। লিগে এই মুহূর্তে প্রবল চাপে সিএসকে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে ১৩তম আইপিএল শুরু করলেও তারপর টানা ২ ম্যাচ হেরে বেসেছে চেন্নাই। যেকারণে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ধোনির দল ৮ নম্বরে রয়েছে। শুক্রবার সানরাইজার্সের বিরুদ্ধে পা হরকালে হারের হ্যাট্রটিকের মুখে পড়বে সিএসকে।

চেন্নাই বনাম সাইনারাইজার্স হেড টু হেড
আইপিএলের ইতিহাসে দুই দল মোট ১২ বার মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে চেন্নাইয়ের দিকে পাল্লা ভারী। এই ১২ বার মুখোমুখি লড়াইয়ে চেন্নাই সুপার কিংস দল ৯ বার জয় পেয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ দল ৩ বার জয় ছিনিয়ে নিয়েছে।

২০১৯ সালে মুখোমুখি লড়াইয়ে দুই দলের ফল
২০১৯ সালে দুই দল লিগ পর্বে একটি করে ম্যাচ জিতেছিল। ঘরের মাঠে সানরাইজার্স সিএসকেকে ৬ উইকেটে হারিয়েছিল। অন্যদিকে চেন্নাই আবার হোম ম্যাচে সানরাইজার্সকে ৬ উইকেটে হারায়।

শেষ পাঁচ লড়াইয়ে ফলাফল
শেষ পাঁচ লড়াইয়ে আধিপত্য চেন্নাইয়ের। ধোনির সিএসকে শেষ পাঁচ লড়াইয়ে সানরাইজার্সকে ৪ বার হারিয়েছে। যেখানে কেন উইলিয়ামসনের নেতৃত্বে গত বছর ঘরের মাঠে একটি জয় হায়দরাবাদের।

ছন্দে ফিরেছে সানরাইজার্স
প্রসঙ্গত আরসিবি এবং কেকেআরের বিরুদ্ধে টানা দুই ম্যাচ হারের পর দিল্লি বধ করে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ দল আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে খাতা খুলেছে। এবার চেন্নাইকে হারিয়ে লিগে বেয়ারস্টোরা দ্বিতীয় জয় তুলে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications