আইপিএল ২০২০ : দুর্দান্ত জয়ের পর আরসিবি অধিনায়ক বিরাটের স্লোগান, 'অ্যা কামব্যাক অ্যান্ড হাফ'

আইপিএল ২০২০ : দুর্দান্ত জয়ের পর আরসিবি অধিনায়ক বিরাটের স্লোগান, 'অ্যা কামব্যাক অ্যান্ড হাফ'

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ডেভিড ওয়ার্নার নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত আইপিএলের ব্যর্থতা ভুলে এই জয়কেই প্রত্যাবর্তন এবং লড়াইয়ের মন্ত্র হিসেবে মনে গেঁথে নিতে চাইছে আরসিবি। ম্যাচ জয়ের পর সতীর্থদের অন্তত তেমনটাই বোঝালেন অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএল ২০২০ : দুর্দান্ত জয়ের পর আরসিবি অধিনায়ক বিরাটের স্লোগান, অ্যা কামব্যাক অ্যান্ড হাফ

সানরাইজার্স হায়দরাবাদকে হারানোর পর দলবদ্ধভাবে ক্রিকেটারদের ম্যাচ জয়ের উচ্ছ্বাস প্রকাশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি। দলকে নিয়ে মাঠ থেকে ড্রেসিং রুমে ঢোকার সময় অধিনায়ক বিরাটকে বলতে শোনা যাচ্ছে, 'দ্যাটজ অ্যা কামব্যাক অ্যান্ড অ্যা হাফ বয়েজ। দ্যাটজ অ্যা কামব্যাক অ্যান্ড অ্যা হাফ'। অর্থাৎ এই দুর্দান্ত জয়কে মন্ত্র করে গোটা টুর্নামেন্টে সতীর্থদের কাছ সেরা পারফরম্যান্স চেয়েছেন আরসিবি অধিনায়ক। বিরাটের সঙ্গে জয়ের উচ্ছ্বাসে সামিল হয়েছেন এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন থেকে তরুণ দেবদূত পাড়িক্কল।

সোমবারের ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে আরসিবি। ৩০ বলে ৫১ রান করেন এবি ডিভিলিয়ার্স। অর্ধ শতরান করেন তরুণ পাড়িক্কলও। জবাবে ১৫৩ রানেই শেষ হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। আগামী ২৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ফের মাঠে নামবেন বিরাট কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+