আইপিএল ২০২০ : ধীরে ধীরে কেকেআরে প্রভাব বিস্তার করে চলেছেন নেতা মর্গ্যান!

আইপিএল ২০২০ : মর্গ্যানের কোন পরামর্শে পাড়িক্কলের উইকেট নিলেন রাসেল?

দৃশ্য এক, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২০ অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচের ডেথ ওভারে বল করতে আসা আন্দ্রে রাসেলের সঙ্গে এগিয়ে এসে বারবার কথা বলে চলেছেন ইয়ন মর্গ্যান। উইকেটের পিছনের দাঁড়িয়ে সেই দৃশ্য কেবল দেখে যাচ্ছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। ম্যাচ জেতার পর রাসেলের পাশাপাশি মর্গ্যানকে ধন্যবাদ জানাতে ভোলেননি নাইট দলের নেতা।

আইপিএল ২০২০ : ধীরে ধীরে কেকেআরে প্রভাব বিস্তার করে চলেছেন নেতা মর্গ্যান!

দৃশ্য দুই, কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হারতে বসা ম্যাচে চার ওভার বাকি থাকতে ইয়ন মর্গ্যানের সঙ্গে আলোচনা করেই সুনীল নারিন ও প্রসিদ্ধ কৃষ্ণার হাতে বল তুলে দেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতে শাহরুখ খানের দল।

দৃশ্য তিন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচে মারমুখী দেবদত্ত পাড়িক্কলের থামাতে ইয়ন মর্গ্যানের কাছেই ছুটে যান কেকেআরের আন্দ্রে রাসেল। দুই ক্রিকেটারের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা চলে। ফল স্বরূপ রাসেলর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আরসিবি তরুণ ওপেনার।

আইপিএল ২০২০-তে কেকেআরের একের পর এক বড় সাফল্য এবং গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে চলেছেন ইয়ন মর্গ্যান। ইংল্যান্ডকে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া এই তারকা যে টি-টোয়েন্টিতেও দক্ষ নেতা, তা কারও অজানা। কেকেআর-কে গত মরশুমের আইপিএলের প্লে-অফে তুলতে ব্যর্থ হওয়া দীনেশ কার্তিকর পরিবর্তে ইংল্যান্ডের অধিনায়ককেই নেতা বাছা হবে বলে ভেবেছিলেন শাহরুখ শিবিরের সমর্থকরা।

যদিও বাস্তবে তেমনটা হয়নি। অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের ওপরই ভরসা রাখে কেকেআর। তাতে বিচলিত না হয়ে বরং মাঠে নিজের নেতৃত্বের দক্ষতা প্রমাণ করে চলেছেন ইয়ন মর্গ্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+