দলে বুমরাহ, মালিঙ্গা-বোল্ট, তবুও এই কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং নিয়ে চিন্তায় জাহির খান

হাতে গুনে ঠিক একমাস। ১৯ ডিসেম্বর সিটি অফ জয় কলকাতার বুকে বসবে ২০২০-র আইপিএলের রাজকীয় নিলাম।

হাতে গুনে ঠিক একমাস। ১৯ ডিসেম্বর সিটি অফ জয় কলকাতার বুকে বসবে ২০২০-র আইপিএলের রাজকীয় নিলাম। তার আগে ট্রান্সফার উইন্ডোতে নিউজিল্যান্ডের বিধ্বংসী পেসার ট্রেন্ট বোল্টকে তুলে নিয়েছে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। এরপরও দলের বোলিং নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশন ডিরেক্টর জাহির খান

মুম্বই দলের পেস বিভাগে কে কে

ট্রেন্ট বোল্ট ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের পেস বিভাগে জসপ্রীত বুমরাহ রয়েছেন। ক্লাবের অতীতের সাফল্যের অন্যতম কাণ্ডারী বুমরাহ। তাঁর সঙ্গে রয়েছেন ইয়র্কার স্পেশালিস্ট অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা।

কেন চিন্তিত জাহির

চোট চিন্তা ভাবাচ্ছে জাহিরকে। দলের একাধিক তারকা ক্রিকেটার এই মুহূর্তে চোটের কবলে রয়েছেন। হার্দিক পান্ডিয়া পিঠের নিচের অংশের চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন। প্রত্যাবর্তনের পর পাণ্ডিয়া কেমন খেলেন সেটা এখন দেখার। সেই সঙ্গে পেসার হার্দিকও চোটের কারণে এই মুহূর্তে ক্রিকেটের মধ্যে নেই। মাঠে ফেরার পর তাঁর পারফর্ম্যান্স নিয়েও চিন্তা থাকছে।

একনজরে দেখে নিন কাঁদেরকে ছেড়ে দিল মুম্বই

এভিন লুইস, অ্যাডাম মিলনে, জেসন বেহারেনড্রফ, বেউরান হেন্ডরিকস, যুবরাজ সিং, বেন কাটিং, মায়াঙ্ক মার্কান্ডে, বারিন্দ্রার সান, সিদ্ধার্থ লাড, আলজারি জোসেফ, রাসিক সালাম, পঙ্কজ জয়সোয়াল।

একনজরে কাঁদের রিটেন করল মুম্বই

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ক্রুণাল পান্ডিয়া, ইশান কিষান, সূর্য কুমার যাদব, রাহুল চাহার, অনমোলপ্রীত সিং, জয়ন্ত যাদব, আদিত্য থারে, অনুকুল রয়, ধাওয়াল কুলকার্নি, কুন্টন ডিক'ক, কাইরন পোলার্ড, শারফানে রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, মিচেল ম্যাক্লেনাঘান, ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+