আইপিএল ২০২০ : পৃথ্বী বনাম গিল, আজকের ম্যাচে ব্যবধান বাড়ানোর সুযোগ কেকেআর তারকার
আইপিএল ২০২০ : পৃথ্বী বনাম গিল, আজকের ম্যাচে ব্যবধান বাড়ানোর সুযোগ কেকেআর তারকার
লড়াইটা অনেকটা বিরাট কোহলি বনাম রোহিত শর্মা। ব্যক্তিগত জীবনে একে অপরের বন্ধু হলেও খেলার মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নন তরুণ শুভমান গিল ও পৃথ্বী শ। বাস্তবে বোঝা না গেলেও দুই ব্যাটসম্যানের মধ্যে সেরা হওয়ার লড়াই যে তীব্র, তা নিশ্চিত। বিশেষ করে আইপিএলে দুই তরুণ ক্রিকেটারের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা। এবার যে লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন গিল। আইপিএল ২০২০-এর আজকের ম্যাচে পৃথ্বী শ-এর থেকে আরও ব্যবধান বাড়াবেন কেকেআর তারকা, সেদিকে তাকিয়ে বিশ্ব।

চলতি আইপিএলে শুভমান গিল
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে ৭৭ রান করেছেন শুভমান গিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কেকেআর তারকা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত গিলের ব্যাটিং স্ট্রাইক রেট ১০৫.৪৭।

চলতি আইপিএলে পৃথ্বী শ
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ৭১ রান করেছিলেন পৃথ্বী শ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। স্ট্রাইক রেট (১২৪.৫৬) বাদ দিলে চলতি আইপিএলে ম্যাচের নিরিখে রানে শুভমান গিলের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন পৃথ্বী শ।

গিলের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ
আজ আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে শুভমান গিলের ব্যাট চললে তিনি পৃথ্বী শ-এর থেকে অনেকটাই এগিয়ে যাবেন বলে বলছে পরিসংখ্যান। সেই আশায় বসে কেকেআর এবং গিল ফ্যানরাও।

ওপেনিং স্থানের লড়াই
টিম ইন্ডিয়ায় নিয়মিত সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন তরুণ পৃথ্বী শ। টেস্ট এবং ওয়ান ডে-তে জাতীয় দলের হয়ে ওপেন করতে দেখা গিয়েছে মুম্বইকর। অন্যদিকে পাঞ্জাবের শুভমান গিল এখনও সেভাবে ভারতীয় দলের নিয়মিত সদস্য না হলেও সুযোগের অপেক্ষায় বসে। আইপিএল ২০২০-তে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের ওপেনিং স্থান পৃথ্বী-র হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া গিল।












Click it and Unblock the Notifications