এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে মুম্বই ও রাজস্থানের সেরা পারফর্মার কারা?

এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে মুম্বই ও রাজস্থানের সেরা পারফর্মার কারা?

আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রাখছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে মুম্বই ও রাজস্থানের জার্সিতে বিভিন্ন বিভাগে সেরা পারফরম্যান্স দিয়েছেন কারা। তালিকায় রয়েছেন বেশ কিছু তারকা। তাঁদের নাম জেনে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি রান

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি রান

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ১৭৬ রান করেছেন হিটম্যান। দুটি অর্ধশতরান করা রোহিতের সর্বোচ্চ স্কোর ৮০।

রাজস্থান রয়্যালসের জার্সিতে সবচেয়ে বেশি রান

রাজস্থান রয়্যালসের জার্সিতে সবচেয়ে বেশি রান

রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন সঞ্জু স্যামসন। দেশের তরুণ ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ১৭১টি মূল্যবান রান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটি অর্ধশতরান করা স্যামসনের সর্বোচ্চ স্কোর ৮৫।

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বাধিক উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সর্বাধিক উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার।

রাজস্থান রয়্যালসের জার্সিতে সর্বাধিক উইকেট

রাজস্থান রয়্যালসের জার্সিতে সর্বাধিক উইকেট

রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার। চার ম্যাচ খেলে ৪টি উইকেট পেয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

ব্যাটিং স্ট্রাইক রেট

ব্যাটিং স্ট্রাইক রেট

মুম্বই ইন্ডিয়ান্স তথা আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সেরা ব্যাটিং স্ট্রাইক রেটের মালিক কাইরন পোলার্ড। তাঁর সংখ্যা ২০৮.৯৭। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসনের স্ট্রাইক রেট ১৯৮.৮৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+