বাংলা বরাবর ব্রাত্য, পরপর ২দিনে বাংলার ২ ক্রিকেটারের পারফর্ম্যান্সে আইপিএল থেকে ছিটকে গেল কেকেআর

বাংলা বরাবর ব্রাত্য, পরপর ২দিনে বাংলার ২ ক্রিকেটারের পারফর্ম্যান্সে আইপিএল থেকে ছিটকে গেল কেকেআর

আইপিএলে কেকেআর দলে দীর্ঘ কয়েক বছর ধরে ব্রাত্য থেকে এসেছে বাংলা। ভিন রাজ্যের ফ্র্যাঞ্চাইজিগুলি বাংলার ক্রিকেটারদের দলে নিলেও গত বারের রঞ্জি ফাইনাল খেলা দলের ক্রিকেটারদের কলকাতা নাইট রাইডার্সে কোনও সুযোগ হয় না। ভাগ্যের পরিহাস, আইপিএলে টানা ২ দিন সেই বাংলা দলেরই দুই ক্রিকেটারের পারফর্ম্যান্সেই প্লে অফের স্বপ্ন চুরমার কেকেআরের। মরুদেশে বাংলার দুই ক্রিকেটারের ব্যাটে-বলের নজরকাড়া ক্রিকেটে প্লে অফে চতুর্থ স্থান হারিয়ে ১৩ তম আইপিএল থেকে বিদায় নিল কলকাতা।

বাংলার শাহবাজ আহমেদের পারফর্ম্যান্স

বাংলার শাহবাজ আহমেদের পারফর্ম্যান্স

গত বছর বাংলা দলকে রঞ্জি ফাইনালে তোলার অন্যতম কারিগর অলরাউন্ডার শাহবাজ। তাঁর ব্যাটে-বলের পারফর্ম্যান্সে বাংলা রঞ্জি ফাইনালে ওঠে। ফাইনালে বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন শাহবাজ। সেই শাহবাজকে এবছর নিলাম থেকে দলে নিয়েছিল আরসিবি। প্রথম সুযোগ রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে বল হাতে উইকেট না পেলেও উড়ন্ত ক্যাচে স্টিভ স্মিথকে আউট করে নজরে আসেন।

কেকেআরকে ছিটকে দিলেন শাহবাজ

কেকেআরকে ছিটকে দিলেন শাহবাজ

এরপর একেবারে মেগা ম্যাচে আরসিবি জার্সিতে দিল্লির বিরুদ্ধে প্লে অফের অঙ্কের লড়াইয়ে মাঠে নামেন। যেখানে প্রথমে ব্যাট করে আরসিবি ১৫২ রান হাঁকায়। এই রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে ১৭.৫ ওভারে আগে ম্যাচ হারলে আরসিবির প্লে অফের অঙ্ক কঠিন হত। এই পরিস্থিতি মাথার রেখেই দুর্দান্ত বোলিংয়ে অধিনায়ক বিরাটের গুডবুকে শাহবাজ আহমেদ। বিধ্বংসী ফর্মে থাকা শিখর ধাওয়ান ও দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ারকে আউট করেন ঘরোয়া ক্রিকেটে বাংলা দলে খেলা অলরাউন্ডার। সেই সঙ্গে ৪ ওভারে আঁটোসোঁটো বোলিংয়ে খরচ মাত্র ২৬ রান। শাহবাজের এমন পারফর্ম্যান্সে ভর করে দিল্লির বিরুদ্ধে ম্যাচ হারলেও ১৭.৫ ওভারের গণ্ডির আগে পরাজয় থেকে নিস্তার পেয়ে প্লে অফ নিশ্চিত করে কেকেআরকে অনিশ্চিত করে দিয়েছিল আরসিবি।

বাঙালি ক্রিকেটারের ব্যাটে কেকেআরের স্বপ্নভঙ্গ

বাঙালি ক্রিকেটারের ব্যাটে কেকেআরের স্বপ্নভঙ্গ

সোমবার বাংলার ক্রিকেটারের বোলিংয় কেকেআর খাদের কিনারায় পৌঁছে যাওয়ার পর মঙ্গলবার এক বাঙালি ক্রিকেটারের ব্যাটে কেকেআরের স্বপ্নভঙ্গ। এবার সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাটে জ্বলে উঠলেন ঋদ্ধিমান সাহা। ম্যাচ হারলে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার সমীকরণ নিয়ে মাঠে নেমে সানরাইজার্সকে লড়াই জিতিয়ে কেকেআরকে প্লে অফ থেকে ছিটকে দিলেন বাংলার পাপালি।

একনজরে ঋদ্ধিমানের ইনিংস

একনজরে ঋদ্ধিমানের ইনিংস

ম্যাচে প্রথমে বোলিং করে সানরাইজার্স মুম্বইকে ১৪৯ রানে বেঁধে রাখে। এই রান তাড়া করতে নেমে এরপর ওয়ার্নার-ঋদ্ধিমানের অপরাজিত ১৫১ ওপেনিং পার্টনারশিপে ১৭ বল বাকি থাকতে ১০ উইকেট ম্যাচ জয় সানরাইজার্সের। ওয়ার্নারের ৫৮ বলে ৮৫ রানের পাশে ৪৫ বলে ঋদ্ধির ৫৮ রানের ইনিংসে হাসতে হাসতে ম্যাচ জিতে প্লে অফে হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+