আইপিএল ২০২০' তে করোনা থাবা, সব ম্যাচই সম্ভবত রুদ্ধদ্বার, চূড়ান্ত সিদ্ধান্ত কবে জেনে নিন

আইপিএল ২০২০' তে করোনা থাবা, সব ম্যাচই সম্ভবত রুদ্ধদ্বার, চূড়ান্ত সিদ্ধান্ত কবে জেনে নিন

আইপিএল ২০২০'তে করোনা থাবা। ইতিমধ্যেই টুর্নামেন্ট আয়োজন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। করোনা ভাইরাসের আতঙ্কে সব ম্যাচই এবার 'ক্লোসড ডোর' হতে পারে। সেই নিয়ে বিসিআইয়ের চূড়ান্ত বৈঠক হবে। শনিবার বোর্ডের চূড়ান্ত বৈঠক। সেই বৈঠকেই আইপিএল আয়োজন নিয়ে সবরকম সম্ভাবনার আলোচনা হবে।

সূত্রের খবর

সূত্রের খবর

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, বোর্ডের এক সূত্র জানিয়েছে,রুদ্ধদ্বার ম্যাচ হলে ফ্র্যাঞ্চাইজিগুলি ক্ষতির মুখে পড়বে। ফ্র্যাঞ্চাইজিগুলির সেই ক্ষতিপূরণ নিয়ে ভাবা হচ্ছে।

ভিসা দেওয়া বন্ধ

ভিসা দেওয়া বন্ধ

ইতিমধ্যে বিদেশ থেকে আগতদের মাধ্যমে করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পরে, সেই নিয়ে সতর্কতা বাড়াতে এখন অন্য দেশের নাগরিকদের ভারতে আসার জন্য ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররাও আইপিএল খেলতে আসার জন্য ভিসা পাবেন কিনা, প্রশ্ন রয়েছে।

আইপিএল ভাগ্য ১৪ মার্চ

আইপিএল ভাগ্য ১৪ মার্চ

আইপিএল ভাগ্য সেক্ষেত্রে ১৪ মার্চ নির্ধারিত হতে চলেছে। সর্বভারতীয় চ্যানেলে দেওয়া প্রতিক্রিয়ায় বোর্ডের এক সূত্র থেকে জানা গিয়েছে, 'আইপিএল আয়োজনের জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। তবে বিদেশি ক্রিকেটাররা আসতে না পারলে সেক্ষেত্রে প্রতি দলের কাছে একাধিক বিকল্প দেশি ক্রিকেটার রয়েছে, যা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলি অনায়াসেই দল নামাতে পারবে।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

উল্লেখ্য ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএল শুরু হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+