আইপিএল ২০২০: শারজায় 'দাদাগিরি' সৌরভের, প্রস্তুতি খতিয়ে দেখলেন বিসিসিআই প্রেসিডেন্ট
আইপিএল ২০২০: শারজায় 'দাদাগিরি' সৌরভের, প্রস্তুতি খতিয়ে দেখলেন বিসিসিআই প্রেসিডেন্ট
দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPl 2020)। শনিবার থেকে কোটি টাকার ক্রিকেট লিগে ঢাকে কাঠি। তার আগে শারজায় আইপিএল প্রস্তুতি ঘুরে দেখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শারজা স্টেডিয়ামে বিভিন্ন অংশ সৌরভের ঘুরে দেখার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আমিরশাহী বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা
ছবিতে দেখে গিয়েছে, আমিরশাহী ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বিসিসিআই সভাপতি শারজা স্টেডিয়ামের পরিকাঠামো, কোভিড-১৯ ভাইরাস রুখতে করোনা নিরাপত্তা সব কিছুই খতিয় দেখেন।

স্বাস্থ্যবিধিতে জোর
এবছর করোনা আবহে হচ্ছে আইপিল। বোর্ড সভাপতি সৌরভের জমানায় এটাই প্রথম আইপিএল। ধুমধাম করে করতে চাইলেও অতিমারি কোভিড সংকটে জমকালোভাবে আইপিএল আয়োজন হচ্ছে না। দেশে বাড়তে চলা কোভিড পরিস্থিতির কারণে টুর্নামেন্ট বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে স্বাস্থ্যবিধিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছেন না সৌরভ। সেই কারণেই নিজে আমিরশাহীতে পৌঁছে গিয়ে, লিগ শুরুর আগে সবকিছু খতিয় দেখছেন।

আইপিএলে করোনা নিয়ে সচেতনতা
ইতিমধ্য চেন্নাই শিবিরের দুই ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ায় উদ্বেগ তৈরি হয়েছিল, পরে পরিস্থিতির উন্নতিতে এখন সংকট অনেকটাই কেটেছে। তবে চেন্নাইয়ের ঘটনার পর ফ্র্যাঞ্চাইজিগুলি কোভিড প্রোটোকল মানার ক্ষেত্রে আরও সতর্ক হয়েছে। বায়ো বাবল নিরাপত্তাও আরও আঁটোসাঁটো করা হয়েছে। এখন করোনা বাধা সামলে আইপিএলে শুধু বল গড়ানোর অপেক্ষা।

টুর্নামেন্টের উদ্বোধন উপস্থিত থাকছেন সৌরভ
১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু। এবছর সীমিত আয়োজন। উদ্বেধন অনুষ্ঠানেও কাটছাঁট করা হয়েছে। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে।

শারজায় কটি ম্যাচ
আইপিএল ২০২০-কে মাথায় রাখে শারজা স্টেডিয়ামে বেশ কিছু সংস্কারের কাজেও সম্পূর্ণ করে ফেলা হয়েছে। ফলে আইপিএলে এবার একেবারে নতুন সাজে শারজা স্টেডিয়ামকে দেখা যেতে চলেছে। লিগের ১২টি ম্যাচ শারজায় হবে। ২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে সারজায় প্রথম ম্যাচ রয়েছে।












Click it and Unblock the Notifications