করোনা হানা, সূচি প্রকাশে ধাক্কা, তারমাঝেই বড় ঘোষণা করে দিল বিসিসিআই

করোনায় আইপিএলের সূচি প্রকাশের উদ্বেগের মাঝেই স্পনসর পার্টনারের নাম ঘোষণা বিসিসিআইয়ের

রিটেল জায়েন্ট সংস্থা ফিউচার গ্রুপ আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর কোটি টাকার ক্রিকেট লিগের স্পনসর হল আনঅ্যাকাডেমি। করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতি থেকে ঘুরে দাঁড়তে সরে দাঁড়িয়েছে ফিউচার। এরপর বোর্ড সূত্রে ২০২০ সালের আইপিএলে নতুন পার্টনার হিসেবে টেক সংস্থার আনঅ্যাকাডেমির নাম শোনা গিয়েছিল। এবার সেই খবরেই শিলমোহর পড়ল। সরকারিভাবে নতুন সংস্থার নাম ঘোষণা করে দিল বিসিসিআই।

করোনা হানা, সূচি প্রকাশে ধাক্কা, তারমাঝেই বড় ঘোষণা করে দিল বিসিসিআই

শনিবার একদিকে চেন্নাই সুপার কিংস দলে করোনা ধাক্কায় লিগের সূচির প্রকাশ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখনই নতুন পার্টনার আনঅ্যাকাডেমির নাম ঘোষণা করল বোর্ড। এদিন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল টুর্নামেন্টের পার্টনার হিসেবে আনঅ্যাকাডেমির নাম ঘোষণা করেছে।

করোনা হানা, সূচি প্রকাশে ধাক্কা, তারমাঝেই বড় ঘোষণা করে দিল বিসিসিআই

এর আগে আনঅ্যাকাডেমি বোর্ডের আইপিএল টুর্নামেন্টে টাইটেল স্পনসর হওয়ার লড়াইয়ে ছিল।প্রসঙ্গত টাইটেল স্পনসর হিসেবে ভিভোর সঙ্গে প্রতি বছরে বিসিসিআইয়ের ৪৪০ কোটি টাকার চুক্তি রয়েছে। চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় পর সেই চুক্তিতে এবছর বিচ্ছেদ হয়। যারপর ২২২ কোটি টাকায় ড্রিম ইলেভেনের সঙ্গে এবছর বোর্ডের চুক্তি হয়েছে।

তবে পার্টনার হয়ে চমক দিল আনঅ্যাকাডেমি। আইপিএল টুর্নামেন্টের পার্টনার হিসেবে আনঅ্যাকাডেমির সঙ্গে টাটা মোটরস পার্টনার হিসেবে রয়েছে। ২০২০ সালে ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহী আইপিএল শুরু হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+