আইপিএল ২০২০: মুম্বই ও চেন্নাইয়ের ব্যাটিং ও বোলিং কেমন, কার কোথায় শক্তি-দুর্বলতা, দেখুন একনজরে

আইপিএল ২০২০ : মুম্বই ও চেন্নাইয়ের ব্যাটিং ও বোলিং বিভাগের পর্যালোচনা

আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় বসে ক্রিকেট বিশ্ব। দুই দলের বোলিং ও ব্যাটিং বিভাগের মধ্যে তুল্যমূল্য লড়াই হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। দেখে নেওয়া যাক সেই সংক্রান্ত পরিসংখ্যান।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগ

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং বিভাগ

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটং বিভাগকে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক, অস্ট্রেলিয় ব্যাটসম্যান ক্রিস লিন, ভারতীয় উইকেটরক্ষক ইশান কিষাণ দলের অন্যতম তিন স্তম্ভ। যে কোনও পরিস্থিতি থেকে যে কোনও ম্যাচ জেতাতে সক্ষম হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড ও সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যানরা। মুম্বই দলে রয়েছেন অনুকূল রায়, আনমোলপ্রীত সিং, আদিত্য তারের মতো দক্ষ ব্যাটসম্যানরা।

মুম্বইয়ের সম্ভাব্য ব্যাটিং লাইন আপ
ওপেন : রোহিত শর্মা ও কুইন্টন ডি কক

মিডল অর্ডার : ইশান কিষাণ, সূর্য কুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগ

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগ

মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতে চলেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। লাসিথ মালিঙ্গার পরিবর্তে এবার তিনি সঙ্গী হিসেবে পাবেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে। স্পিনার রাহুল চাহাল, নাথান কুল্টার-নাইল, ক্রুনাল পান্ডিয়া গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন। অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড এবারের আইপিএলেও উপযোগী হয়ে উঠতে পারেন। পাশাপাশি মিচেল ম্যাকলেনাঘান, ধবল কুলকার্নি, জেমস প্যাটিনসনের উপস্থিতি মুম্বইের শক্তি বৃদ্ধি করবে।

মুম্বইয়ের সম্ভাব্য বোলিং কম্বিনেশন
পেস : জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড।

স্পিনার : রাহুল চাহার, ক্রুনাল পান্ডিয়া

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগ

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগ

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিভাগকে নেতৃত্ব দেবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে রয়েছেন শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসিস, কেদার যাদব, মুরলী বিজয়রা। দলে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভোর মতো ক্রিকেটাররা।

চেন্নাইয়ের সম্ভাব্য ব্যাটিং লাইন আপ
ওপেন : শেন ওয়াটসন ও মুরলী বিজয়

মিডল অর্ডার : আম্বাতি রায়ডু, ফাফ ডু প্লেসিস, এমএস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো।

চেন্নাই সুপার কিংসের বোলিং বিভাগ

চেন্নাই সুপার কিংসের বোলিং বিভাগ

ইমরান তাহির, দীপক চাহার, জোস হ্যাজেলউড, মিচেল সান্টনের, লুঙ্গি এনগিদি, স্যাম কুরান, শার্দুল ঠাকুর সম্বৃদ্ধ সিএসকে-র বোলিং শক্তি টুর্নামেন্টের অন্যতম সেরা। দলে রয়েছেন কেএম আসিফ, করণ শর্মা, মনু কুমারের মতো দক্ষ বোলাররাও।

চেন্নাইয়ের সম্ভাব্য বোলিং লাইন আপ
পেস : দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন।

স্পিন : ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+