সানরাইজার্স হায়দরাবাদ ক্যাম্পে কে এই মিস্ট্রি গার্ল! জেনে নিন

কলকাতায় লক্ষ্মীবারের আইপিএল নিলামে সানরাইজার্স হায়দরাবাদের টেবিলে আলো কেড়েছিলেন। এবার জানা গেল তাঁর আসল পরিচয়। তিনি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালিক কালানিথি মারনের ২৭ বছরের কন্যা কাভিয়া মারন।

কলকাতায় লক্ষ্মীবারের আইপিএল নিলামে সানরাইজার্স হায়দরাবাদের টেবিলে আলো কেড়েছিলেন। এবার জানা গেল তাঁর আসল পরিচয়। তিনি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালিক কালানিথি মারনের ২৭ বছরের কন্যা কাভিয়া মারন। অতীতে হায়দরাবাদের ম্যাচে গ্যালারিতে দলের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছিল। এবার নিলাম টেবিলে কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন, ভিভি এস লক্ষ্মণের পাশে টেবিল আলো করলেন এই সুন্দরী।

কে এই সুন্দরী

কে এই সুন্দরী

কাভিয়া সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সহ-মালকিন। সেই সঙ্গে সান মিউজিক ও এফএম চ্যানেলের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন। শুধু তাই নয় ২৭ বছর বয়সে সান টিভি নেটওয়ার্কের বোর্ড অফ ডিরেক্টর্সে রয়েছেন কাভিয়া।

একনজরে কাভিয়ার লেখাপড়া

একনজরে কাভিয়ার লেখাপড়া

তামিলনাড়ুর চেন্নাইয়ে স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক পাস করার পর নিউইর্য়ক ইউনিভার্সিটির অন্তর্গত লিওনার্ড স্টার্ন বিসনেস স্কুল থেকে এমবিএ পাশ করেন কাভিয়া। পড়াশুনার পাঠ সম্পূর্ণ করে এরপর ভারতে ফিরে আসেন এবং এই মুহূর্তে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দলের দায়িত্বে রয়েছেন।

আইপিএলে অতীতের মিস্ট্রি গার্ল

অতীতে আইপিএলের অন্যতম মিস্ট্রি গার্ল ছিলেন মালতী চাহার।চেন্নাইয়ের হয়ে খেলেন দীপক। ভাই দীপকের সমর্থনে গ্যালারিতে ঝড় তুলেছেন এই কন্যে। গত বছর চেন্নাইয়ে ম্যাচ দেখতে গিয়ে ভাইরাল হয়েছিলেন দীপিকা ঘোষ।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+