ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সম্ভাব্য নিলাম কবে, জেনে নিন
পরের বছর ১৩ তম মরসুমে পা রাখছে আইপিএল। এপ্রিলে মেগা টুর্নামেন্ট শুরু। তার সাত মাস আগে চলতি বছরের শেষে ডিসেম্বরে হবে অকশন।
পরের বছর ১৩ তম মরসুমে পা রাখছে আইপিএল। এপ্রিলে মেগা টুর্নামেন্ট শুরু। তার চার মাস আগে চলতি বছরের শেষে ডিসেম্বরে হবে অকশন।

এক রিপোর্টের মতে, ডিসেম্বরের শেষ সপ্তাহে মিনি অকশনের মধ্যে দিয়ে আইপিএল ২০২০-র জন্য ক্রিকেটারদের নিলাম হবে। নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাচ্চ ৮৬ কোটি টাকা খরচ করতে পারবে।
মিনি নিলামে কিংস ইলেভেন পঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘর গোছানোর সুযোগ থাকছে। সেই সঙ্গে ঘর গুছিয়ে নিতে চাইবে রাজস্থান রয়্যালস। অন্যদিকে বেশ কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নতুন দল তৈরির পথে হাঁটতে পারে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই তাঁদের কোচিং টিমে পরিবর্তন হয়েছে। হেড কোচ হিসেবে জুড়েছেন প্রাক্তন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম। তৃতীয় বারের জন্য আইপিএল ট্রফি জয়ের লক্ষ্য ভালো গুণমানের দল গড়তে চাইবেন ম্যাকালাম।
নিলাম শুরুর আগে দলগুলির মধ্যে ট্রেডিং ও কোন দল কোনও ক্রিকেটারকে ছেড়ে দেয়, সেটাও দেখার। প্রসঙ্গত এবার অশ্বিনকে ছেড়ে দিতে পারে কিংস। ট্রেডিংয়ে অশ্বিনকে দলে নেওয়ার জন্য় আগ্রহী দিল্লি ক্যাপিটালস। সেক্ষেত্রে নিলামে নতুন অধিনায়ক খুঁজে নিতে চাইবে প্রীতির ফ্র্যাঞ্চাইজি।












Click it and Unblock the Notifications