আইপিএল ২০২০ -এর দলবদল: মুম্বই ও রাজস্থানের নতুন দুই ক্রিকেটার কে জেনে নিন
বোলার অঙ্কিত রাজপুতকে রাজস্থান রয়্যালসকে বিক্রি করে দিল পঞ্জাব। অন্যদিকে নিউজিল্যান্ডের বাঁ-হাতি বিশ্বকাপার ট্রেন্ট বোল্টকে মুম্বইকে বিক্রি করল দিল্লি
১৯ ডিসেম্বর মেগা ডে!কলকাতায় আইপিএলের নিলাম। গুরুত্বপূর্ণ সেই নিলামের আগে ট্রেডিং শুরু করে দিল একাধিক দল।
ইতিমধ্যেই নিলামের আগে গতবারের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দিয়েছে পঞ্জাব। নতুন মরসুমে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখা যাবে তাঁকে। এবার বোলার অঙ্কিত রাজপুতকে রাজস্থান রয়্যালসকে বিক্রি করে দিল পঞ্জাব।

২০১৮ ও ২০১৯মরসুম পঞ্জাবে খেলেছেন অঙ্কিত। প্রীতির ফ্র্যাঞ্চাইজির হয়ে দুই মরসুমে ২৩ ম্যাচ খেলে অঙ্কিতের সংগ্রহ ২২ উইকেট। অঙ্কিতের সেরা বোলিং ফিগার ১৪/৫। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করেছিলেন অঙ্কিত। এদিন প্রেস বিবৃতির মাধ্যমে অঙ্কিতকে রাজস্থান ফ্র্যাঞ্চাইজিতে বিক্রি করে দেওযার কথা জানাল পঞ্জাব।
অন্যদিকে নিউজিল্যান্ডের বাঁ-হাতি বিশ্বকাপার ট্রেন্ট বোল্ট এবার দিল্লি ছেড়ে মুম্বইয়ে। শেষ মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন বোল্ট। তাঁকে এবার মুম্বই ইন্ডিয়ান্সে বিক্রি করল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
২০১৪ সালে আইপিএলের অভিষেক করেন বোল্ট। এরপর ২০১৮ সালে দিল্লিতে আসেন বোল্ট। এবার রোহিত শর্মার অধীনে আইপিএলে রেকর্ড সংখ্য়াক চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন এই বোলার। আইপিএলে এখনও পর্যন্ত ৩৩ ম্যাচে ট্রেন্ট বোল্টের ৩৮ উইকেট রয়েছে।












Click it and Unblock the Notifications