আইপিএল ২০২০: কেকেআর বনাম পাঞ্জাব, রান না পাওয়ায় রাসেলের ঘরনীকে আপত্তিকর মন্তব্য, জবাব দিলেন স্ত্রী
আইপিএল ২০২০: আবুধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আজ টস দিতে ব্যাটিং কেকেআরের, আজ কী ব্যাটে জ্বলে উঠতে পারবেন আন্দ্রে রাসেল, আইপিএল ২০২০তে ৫ ম্যাচে রাসেলের সংগ্রহ ৫০
আজ আবুধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিলে কেকেআর। যে ম্যাচের আগে শিরোনামে নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএলে এবছর ব্যাট হাতে রাসেলকে বিধ্বংসী ফর্মে পাওয়া যায়নি। তাই নিয়ে এবার কেকেআর তারকা দ্রে রাসের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ এক ফ্যানের। যার যোগ্য জবাব দিয়ে নাইট ফ্যানেদের মনে জায়গা করে নিলেন রাসেল ঘরনী।

ব্যাটে রাসলের রান কত
চলতি আইপিএলে রাসেল ৪ ইনিংস ব্যাট করেছেন। সংগ্রহ ৫০ রান। গত মরসুমে ১৪ ম্যাচ খেলে রাসেল ৫২০ রান হাঁকিয়েছিলেন, সেখানে ৫ ম্যাচ শেষে এবার মাত্র ৫০ রান! কিন্তু বল হাতে পুসিয়ে দিচ্ছেন। নাইটদের হয়ে প্রতি ম্যাচেই ডেথ ওভারে কৃপণ বোলিং করে চাপ তৈরি করে উইকেট বার করে নিচ্ছেন দ্রে রাস। চলতি আইপিএলে ৫ ম্যাচ খেলে ৫টি উইকেট নিয়েছেন রাসেল।

রাসেল ঘরনীকে আক্রমণ করে যা বলেছেন এক ফ্যান
রাসেল ঘরনী জ্যাসিমকে 'আন্টি' বলে আক্রমণ করে এক ফ্যান লিখেছেন, 'আপনি দুবাই পৌঁছন, নইলে কেকেআরের হয়ে রাসেল ব্যাটে রান পাচ্ছেন না। '

জবাবে কী বললেন রাসেল ঘরনী
এই মন্তব্যে রাসেল ঘরনী যোগ্য জবাব দিয়েছেন, যেখানে জ্যাসিম লিখেছেন, 'রাসেল সব সময়ই ওর সেরা ফর্মে থাকে।' প্রসঙ্গত আজ আবুধাবিতে বল হাতে ১টি উইকেট পেলে সব ধরনের টি-২০ ক্রিকেট মিলিয়ে ৩০০ উইকেট পূর্ণ করবেন দ্রে রাস।

গত মরসুমে কেকেআরের হয়ে কত রান হাঁকিয়েছেন রাসেল
চলতি মরসুমে আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে ৫ ম্যাচে ৫০ রান করলেও গত বছর বিধ্বংসী ব্যাটিং করেছেন দ্রে রাস। কেকেআরের হয়ে ১৪ ম্যাচে ৫১০ রান হাঁকিয়েছিলেন। গত আইপিএলে সবচেয়ে বেশি ৫২টি ছক্কা হাঁকিয়েছেন রাসেল। এবছর তাঁর ব্যাটে ঝড় দেখার অপেক্ষায় নাইট ফ্যানেরা।












Click it and Unblock the Notifications