আইপিএল ২০২০ : সাড়ে ১৫ কোটির কামিন্স আজ কি পারবেন ঘুরে দাঁড়াতে? প্রশ্ন ক্রিকেট বিশ্বের

আইপিএল ২০২০ : সাড়ে ১৫ কোটির কামিন্স আজ কি পারবেন ঘুরে দাঁড়াতে? প্রশ্ন ক্রিকেট বিশ্বের

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিততে মরিয়া দুই দল। কেকেআর শিবিরের হয়ে আজ কেমন পারফরম্যান্স করেন সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কেনা আস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্স, সেদিকে নজর থাকবে ক্রিকেট দুনিয়ার।

হায়দরাবাদের বিরুদ্ধে নজরে কামিন্স

হায়দরাবাদের বিরুদ্ধে নজরে কামিন্স

আজ সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সের পারফরম্যান্সের ওপর আজকের ম্যাচে কেকেআরের জেতা-হারা নির্ভর করতে পারে। কারণ গত ম্যাচে দলকে ডুবিয়েছিলেন অজি ফাস্ট বোলার।

ইকোনমি রেট ১৬.৩৩

ইকোনমি রেট ১৬.৩৩

অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার মান রাখতে পারেননি অজি তারকা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবারের ম্যাচে ৩ ওভার বল করে ৪৯ রান দেন কামিন্স। ম্যাচে তাঁর ইকোনমি রেট গিয়ে দাঁড়ায় ১৬.৩৩-এ।

দ্বিতীয় স্থানে কামিন্স

দ্বিতীয় স্থানে কামিন্স

২০১১ সালের আইপিএলে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভারে ৫১ রান দিয়েছিলেন কেকেআরের লক্ষ্মীপতি বালাজি। তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন তিনি। ২০১৬ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে ৩ ওভারে ৪৯ রান দিয়ে তালিকার দ্বিতীয় স্থানে একক ভাবে অবস্থান করছিলেন জয়দেব উনাদকাট। তাঁর সঙ্গী হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

স্পেল সম্পূর্ণই হয়নি

স্পেল সম্পূর্ণই হয়নি

বুধবারের ম্যাচে যেন প্যাট কামিন্সকে টার্গেট করে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরু করেছিলেন রোহিত শর্মা। এরপর সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া অজি ফাস্ট বোলারকে এমনই প্রহার করেন যে, কামিন্সের স্পেল শেষ করানোর ক্ষেত্রে আটকে যান কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+