স্বর্ণাক্ষরে লেখা রইল কেকেআর-পাঞ্জাবের নাম, আইপিএলের ইতিহাসে এই প্রথম ১ দিনে ৩টি দুর্ধর্ষ সুপার ওভার

স্বর্ণাক্ষরে লেখা রইল কেকেআর-পাঞ্জাবের নাম, আইপিএলের ইতিহাসে এই প্রথম ১ দিনে ৩টি দুর্ধর্ষ সুপার ওভার

আইপিএলের ইতিহাসে এই প্রথম, এক দিনে তিন ৩টে সুপার ওভার। টি-২০ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে উত্তেজক দিন হিসেবে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলল ১৮ অক্টোবর ২০২০। কুড়ি-কুড়ির বছরে ক্ষতির খাতা অনেক বড়, করোনা ধাক্কায় দীর্ঘ কয়েক মাস বাইশ গজ বন্ধে ক্রিকেটেও অনেক ক্ষতি হয়েছে। কিন্তু কঠিন সময়ের পর ২২ গজে বল গড়াতে, এমন একটা দিনের দিকেই তো তাকিয়ে ছিল ক্রিকেট সমর্থকরা! জমজমাট রবিবারের একই দিনে তিন ৩টি সুপার ওভার। একই ম্যাচে আবার সুপার ওভার টাই। দ্বিতীয় সুপার ওভারে গেইল-মায়াঙ্কের ব্যাটে শেষ পর্যন্ত মুম্বই বধ পাঞ্জাবের।

দিনের প্রথম সুপার ওভার

দিনের প্রথম সুপার ওভার

সুপার সানডে'তে এদিন দিনের প্রথম সুপার ওভারে কেকেআর সানরাইজার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই জিতে নেয়। নাইটদের ১৬৩ রান পিছু করতে নেমে শেষ ওভারে ডেভিড ওয়ার্নারদের ম্যাচ জিতে ১৮ রানের প্রয়োজন ছিল। সেই ম্যাচ শেষ পর্যন্ত সুপার ওভারে মীমাংসা হয়।

শেষ বলে ১ রান, ম্যাচ গড়াল সুপার ওভারে

শেষ বলে ১ রান, ম্যাচ গড়াল সুপার ওভারে

সানরাইজার্সের বিরুদ্ধে শেষ ওভারের শুরুতে নো বল করেই ছন্দ হারান দ্রে রাস। শেষ পর্যন্ত ম্যাচের ফাইনাল ওভারে ডেভিড ওয়ার্নারকে ৩টি চার দিয়ে আসেন রাসেল।যদিও শেষ বলে সানরাইজার্সকে ২ রানের পরিবর্তে ১ রান দিয়ে রাসেল ম্যাচটি সুপার ওভারে টেনে নিয়ে যান।

সুপার ওভারে লকির আগুনে বোলিংয়ে ধরাশায়ী হায়দরাবাদ

সুপার ওভারে লকির আগুনে বোলিংয়ে ধরাশায়ী হায়দরাবাদ

যারপর লকির আগুনে বোলিংয়ে ধরাশায়ী হায়দরাবাদ। সুপার ওভারে মাত্র ২ রান খরচে ২টি উইকেট তুলে নিয়ে নাইটদের হয়ে সুপার ওভারের নায়ক লকি ফার্গুসন। সুপার ওভারের প্রথম বলেই গতিতে ডেভিড ওয়ার্নারকে পরাস্ত করেন লকি। আইপিএল ১৩ তে প্রথম ম্যাচ খেলা নাইট পেসারের ডেলিভারি বুঝে ওঠার আগেই ওয়ার্নার বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর ১ বল পরেই সানরাইজার্সের আব্দুল সামাদকে বোল্ড করেন ফার্গুসন। সুপার ওভারে ১টি মাপা ইয়র্কার ও একটি কাটারে সানরাইজার্সের সব পরিকল্পনা ভেস্তে দেন ফার্গুসন।

সুপার ওভারে কেকেআরের দাপুটে জয়

সুপার ওভারে কেকেআরের দাপুটে জয়

লকির দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সুপার ওভারে ম্যাচ জিততে কেকেআরের টার্গেট দাঁড়ায় ৩ রান। দীনেশ-মর্গ্যানের ব্যাটে রবিবাসকীয় প্রথম সুপার ওভার জিতে নেয় কেকেআর।

দিনের দ্বিতীয় সুপার ওভার

দিনের দ্বিতীয় সুপার ওভার

মুম্বইয়ের ১৭৬ রান পিছু করে নির্ধারিত ২০ ওভার শেষে কিংস ইলেভেন পাঞ্জাব ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামলে রবিবাসরীয় মহারণে মুম্বই-পাঞ্জাব ম্যাচ সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে বল হাতে নায়ক বুমরাহ-শামি

সুপার ওভারে বল হাতে নায়ক বুমরাহ-শামি

এরপর বল হাতে জসপ্রীত বুমরাহ কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ রানে বন্দি রাখেন। এই রান তাড়া করতে মুম্বইয়ের হয়ে ফর্মে থাকা রোহিত ও ডি'কককে ৫ রান আটকে দেন শামি।

দিনের তৃতীয় সুপার ওভার

দিনের তৃতীয় সুপার ওভার

মুম্বই বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে সুপার ওভার টাই হলে দুই দলের মহারণ দ্বিতীয় সুপার ওভারে গড়ায়। সেখানেই প্রথমে ব্যাট করে মুম্বই ১১ রান করে পাঞ্জাবকে ১২রানের টার্গেট ছুঁড়ে দেয়। এই রান তাড়া করতে নেমে গেইলের ছক্কা ও মায়াঙ্কের পরপর দুটি চার রানে ভর করে ম্যাচ জিতে নেয় কিংস ইলেভেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+