আইপিএল ২০২০: এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে দুশো পার আরসিবির, মুম্বইয়ের টার্গেট কত জেনে নিন

আইপিএল ২০২০: এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে দুশো পার আরসিবির, মুম্বইয়ের টার্গেট কত জেনে নিন

সুপারম্যান এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড়ে আরসিবি। মুম্বইয়ের বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে এদিন মারকাটারি ব্যাটিং এবিডির (চারটি চার ও চারটি ছয়)। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ২০১ রান তুলল আরসিবি। ম্যাচ জিততে মুম্বইয়ের প্রয়োজন ২০২ রান। ২৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে এবিডি মাঠ ছা়ড়েন।

আইপিএল ২০২০: এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ে দুশো পার আরসিবির, মুম্বইয়ের টার্গেট কত জেনে নিন

শেষদিকে এবিডিকে দুর্দান্ত সংগত দিলেন দুবে। ১০ বলে দুবে ২৭ রান হাঁকান। ১টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন দুবে। ২০২ রান তাড়া করতে নেমে রোহিত শর্মার মুম্বই এদিন ম্যাচ জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।

আরসিবির জার্সিতে দুই ওপেনার এদিন হাফ সেঞ্চুরি করার বড় রান ছুঁড়ে দিতে পারল রয়্যাল চ্যালেঞ্জার্স। আইপিএল ২০২০তে অভিষেক ম্যাচে ৫৬ রান করার পর এদিন ৪০ বলে ৫৪ করলেন দেবদূত পড়িক্কাল। অন্যদিকে ফিঞ্চ এদিন আরসিবি জার্সিতে চলতি মরসুমের প্রথম হাফ সেঞ্চুরি করলেন। ৩৫ বলে ৫২ করেন ফিঞ্চ।

দুই ওপেনার ধুঁয়াধার ব্যাটিং করলেও বিরাট এদিন ফের হতাশ করলেন। ১১ বলে ৩ রান করে কোহলি আউট হন। এই নিয়ে আইপিএল ২০২০তে টানা ৩ ম্যাচে ফ্লপ বিরাট।

বল হাতে মুম্বইয়ের হয়ে এদিন চূড়ান্ত ব্যর্থ জসপ্রতী বুমরাহ। ৪ ওভারে ৪২ রান খরচ করেন বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+