৫১-তেও বাজপাখি! উড়ন্ত জন্টির অবিশ্বাস্য ক্যাচ, ফিরল পুরনো মেজাজ

৫১-তেও বাজপাখি, উড়ন্ত জন্টির অবিশ্বাস্য ক্যাচ, ফিরল পুরনো মেজাজ

দূর থেকে দেখে ভুল করে ফেলতে পারেন যে কেউ। ১৯৯২ সালের বিশ্বকাপে বাজপাখির ন্যায় বাঁ-দিকে ঝাঁপিয়ে যে ক্যাচ নিয়েছিলেন গ্রেট জন্টি রোডস, তা এখনও বিশ্বের সর্বকালের সেরা হিসেবে বিবেচিত। সেই মুহূর্তই যেন ফিরে এল আরও একবার। এক চোখে দেখলে যে কেউ ভুল করেই ফেলতে পারেন। ভুলে যেতে পারেন দিন, মাস ও বছরের ব্যবধান। তবে ৫১ বছরেও মানুষটা যে আগের মতোই ক্ষিপ্র এবং গতিশীল, তা বোঝা গেল আইপিএলের প্রেক্ষাপটে।

৫১-তেও বাজপাখি! উড়ন্ত জন্টির অবিশ্বাস্য ক্যাচ, ফিরল পুরনো মেজাজ

সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ কাজ করছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান তথা গ্রেট জন্টি রোডস। ছাত্রদের ক্লাস নেওয়ার পাশাপাশি একফাঁকে নিজের ফিল্ডিং প্রতিভা সেই আগের মতো আছে কিনা, তা তিনি ঝালিয়ে নিলেন পুরদস্তুর। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাতে উড়ন্ত জন্টিকে দুরন্ত ক্যাচ নিতে দেখা গিয়েছে। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আইপিএল উপলক্ষ্যে শারজাহে অনুশীলন করছে কিংস ইলেভেন পাঞ্জাব। সেখানেই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারকে পুরনো মেজাজে খুঁজে পাওয়া গিয়েছে। ওই ভিডিও-তে তাঁকে ডান দিকে ঝাঁপিয়ে বাজপাখির মতো ক্যাচ ধরতে দেখা গিয়েছে। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন জন্টি। ৫১ বছর বয়সেও তিনি উড়তে ভোলেননি। তা দেখে আবেগতাড়িত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+