আইপিএল ২০২০তে লিগ পর্বে মোট সুপার ওভার কটি, একনজরে সব পরিসংখ্যান

আইপিএল ২০২০তে লিগ পর্বে মোট সুপার ওভার কটি, একনজরে সব পরিসংখ্যান

শারজায় মুম্বই-সানরাইজার্স ম্যাচ দিয়ে শেষ হল আইপিএল ২০২০-র লিগ পর্বের লড়াই। লিগের শেষ ম্যাচে সানরাইজার্স মুম্বইকে ১০ উইকেটে হারিয়ে প্লে অফের টিকিট পেয়েছে। শেষ ম্যাচটিতে সানরাইজার্স দাপটের সঙ্গে ম্যাচ বের করে নেওয়ায় জমজমাট লড়াই না হলেও লিগ পর্বে সুপার ওভারের সংখ্যা বাড়ায় ফ্যানেদের এবছর একাধিক রুদ্ধশ্বাস থ্রিলার ম্যাচ উপহার দিল আইপিএল ১৩।

আইপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভার

আইপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভার

আইপিএলের ইতিহাসে প্রথম সুপার ওভার ২০০৯ সালে। রাজস্থানের বিরুদ্ধে টুর্নামেন্টের ইতিহাসের প্রথম সুপার ওভার খেলেছিল কেকেআর। এরপর ২০১০ সালে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সুপার ওভার খেলেছিল।

আইপিএল ২০২০-র আগে মোট কটি সুপার ওভার হয়েছে

আইপিএল ২০২০-র আগে মোট কটি সুপার ওভার হয়েছে

২০১৩ সালে এরপর দুটি সুপার ওভার হয়েছিল। ২০১৪ ও ২০১৫ সালে ফের একটি করে সুপার ওভার হয়। ২০১৭ সালে ১টি সুপার ওভার হওয়ার পর ২০১৯ সালে দুটি সুপার ওভার হয়েছিল। সব মিলিয়ে ২০২০ আইপিএলের আগে ৯টি সুপার ওভার হয়েছিল।

আইপিএল ২০২০তে কটি সুপার ওভার

আইপিএল ২০২০তে কটি সুপার ওভার

২০১৩ ও ২০১৯ সালে যেখানে এক মরসুমে সবচেয়ে বেশি ২টি করে সুপার ওভারের নজির ছিল, তা ভেঙে এবছর ১৩ তম আইপিএল মরসুমে ৫টি সুপার ওভার হয়েছে।

আইপিএল ২০২০তে প্রথম সুপার ওভার

আইপিএল ২০২০তে প্রথম সুপার ওভার

দুবাইয়ে দিল্লির বিরুদ্ধে প্রথম এবছরের টুর্নামেন্টের প্রথম সুপার ওভার খেলেছিল পাঞ্জাব। সেই ম্যাচে রাবাদা দুর্দান্ত বোলিং করে পর পর দুই বলে লোকেশ রাহুলও নিকোলাস পুরানকে আউট করেন। যারপর ৩ রান তাড়া করে ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস।

দ্বিতীয় সুপার ওভার

দ্বিতীয় সুপার ওভার

দুবাইয়ে দ্বিতীয় সুপার ওভারে মুখোমুখি আরসিবি-মুম্বই। সুপার ওভারে নভদীপ সাইনির বোলিংয়ের বিরুদ্ধে মুম্বই দল ৭ রান করতে পারে। এই রান তাড়া করে বিরাটের ব্যাটে সুপার ওভার জিতেছিল আরসিবি।

তৃতীয় সুপার ওভার

তৃতীয় সুপার ওভার

আবুধাবিতে কেকেআর- সানরাইজার্স। সুপার ওভারে সানরাইজার্সের ডেভিড ওয়ার্নার ও আব্দুল সামাদকে আউট করে, কেকেআরের লকি ফার্গুসন ২ রান খরচ করেন। ৩ রান তাড়া করে ম্যাচ জেতে কলকাতা।

চতুর্থ ও পঞ্চম সুপার ওভার

চতুর্থ ও পঞ্চম সুপার ওভার

একই দিনে রাতের ম্যাচে দু-দুটি সুপার ওভার হয়। প্রথমে মুম্বইয়ের হয়ে জসপ্রীত বুমরাহ পাঞ্জাবের বিরুদ্ধে সুপার ওভারে ৫ রান খরচ করেন। জবাবে মহম্মদ শামিও ৫ রান খরচ করে মহারণ দ্বিতীয় সুপার ওভারে নিয়ে যান। এরপর দ্বিতীয় সুপার ওভারে পাঞ্জাবের হয়ে ক্রিস জর্ডন ১১ রান খরচ করেন। এই রান তাড়া করে ক্রিস গেইল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে পাঞ্জাব দ্বিতীয় সুপার ওভারে জয় পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+