আইপিএল ২০২০: অভিষেক হতে চলা এই চার বিদেশি ক্রিকেটারের দিকে থাকবে বিশেষ নজর
আইপিএল ২০২০: অভিষেক হতে চলা এই চার বিদেশি ক্রিকেটারের দিকে থাকবে বিশেষ নজর
২৯ মার্চ ঢাকে কাঠি আইপিএলের। ১৩ তম আইপিএল শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক, এবার আইপিএলে অভিষেক হতে চলা যে পাঁচ বিদেশি ক্রিকেটারের উপর বিশেষ নজর থাকবে।

সেলডন কোটরেল
ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি পেসার এবার প্রথমবারের জন্য আইপিএল খেলতে চলেছেন। নিলামে কিং ইলেভেন পঞ্জাব তাঁকে ৮.৫ কোটি টাকায় দলে নিয়েছে। টি-২০ ক্রিকেটে কোটরেল বেশ জনপ্রিয় ক্রিকেটার। জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে উইকেট পান এই বাঁ-হাতি। ২০১৯ সালে ভারতে ওডিআই ও টি-২০ ক্রিকেট খেলতে এসে মেন ইন ব্লু-কে কোটরেল বেশ কয়েকবার সমস্যায় ফেলেছেন। সেই সঙ্গে উইকেট পাওয়ার পর তাঁর গোল সেলিব্রেশনও বেশ জনপ্রিয়। প্রসঙ্গত কিংস ইলেভেনে মহম্মদ শামির সঙ্গে জুটিতে বল করতে চলেছেন কোটরেল। দেশের হয়ে টি-২০ ক্রিকেটে কোটরেল ২৫ ম্যাচে ৩৪টি উইকেট নিয়েছেন। অন্যদিকে অন্য টি-২০ প্রতিযোগিতা ধরলে ৮৬ ম্যাচে তাঁর সংগ্রহ ১২১ উইকেট।

টম ব্যান্টন
১ কোটি টাকায় এবার ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্যান্টনকে নিলামে কিনেছে কেকেআর। অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে টম ব্যান্টনের সুনাম রয়েছে। ২১ বছরের এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত দেশের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলেছেন। সংগ্রহ ৫৬ রান। অন্যদিকে দেশ বিদেশের অন্য টি-২০ টুর্নামেন্ট ধরলে ৩২ ম্যাচে ব্যান্টন ৯২৪ রান হাঁকিয়েছেন। ডান হাতি ব্যাটসম্যানের নামের পাশে ৭টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি রয়েছে। এবছর ক্রিস লিনকে ছেড়ে দেওয়ার পর নাইট রাইডার্সকে ওপেনিংয়ে ভরসা দিতে পারেন টম ব্যান্টন।

অ্যালেক্স ক্যারি
অস্ট্রেলিয়ার জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান টি-২০ ক্রিকেটে মুহূর্তেই বিধ্বংসী হয়ে উঠতে পারেন। দিল্লি ক্যাপিটালস এবার তাঁকে ২.৪ কোটি টাকায় কিনেছে। দিল্লিতে এবছর অজিঙ্ক রাহানে, পৃথ্বী শ, ঋষভ পন্থ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার। টপ অর্ডারে ভারতীয় পাঁচ ব্যাটসম্যানের মাঝে ক্যারি কতটা সুযোগ পাবেন সেই প্রশ্নও ঘোরাফেরা করছে। দেশের হয়ে ২৮ টি টি-২০ ম্যাচে সংগ্রহ ১৭৩ রান। অন্যদিকে সব ধরনের টি-২০ প্রতিযোগিতা ধরলে সংগ্রহ ৭৪ ম্যাচে সংগ্রহ ১৬২১ রান।
জস ফিলিপে
২২ বছরের মারকাটারি এই ব্যাটসম্যানকে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের দলে নিয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে জস ফিলিপে বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। সিডনি সিক্সার্স দলের হয়ে শেষ বিগ ব্যাস লিগে দাপুটে ব্যাটিং করেছেন।সব ধরনের টি-২০ প্রতিযোগিতকা মিলিয়ে অস্ট্রেলিয়ার ২২ বছরের এই ক্রিকেটার ৭৯৮ রান হাঁকিয়েছেন।












Click it and Unblock the Notifications