আইপিএল ২০২০তে প্রথম সপ্তাহে রেকর্ড ভিউয়ারশিপ,করোনাকালে লিগ আয়োজন করে চ্যালেঞ্জে উত্তীর্ণ বিসিসিআই

আইপিএল ২০২০তে প্রথম সপ্তাহে রেকর্ড ভিউয়ারশিপ,করোনাকালে লিগ আয়োজন করে চ্যালেঞ্জে উত্তীর্ণ বিসিসিআই

আমিরশাহী আইপিএল ২০২০তে প্রথম সপ্তাহে রেকর্ড ভিউয়ারশিপ। ১৩তম আইপিএলের অভিযান ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ডুয়েল টিভিতে দেখেছিল ২০ কোটি দর্শক। যা একটি বড় রেকর্ড। বিশ্বের যেকোনও খেলার লিগের প্রথম দিনে টিভি ভিউয়ারশিপের এই রেকর্ডের নজির নেই। টুইটারে বিসিসিআই সচিব জয় শাহ এমনটা লিখেছিলেন। এবার সপ্তাহ গড়াতে আরও বড় রেকর্ড।

সপ্তাহে কত মিলিয়ন লোক টিভিতে আইপিএল দেখেছেন

সপ্তাহে কত মিলিয়ন লোক টিভিতে আইপিএল দেখেছেন

টিভি ভিউয়ারশিপের বার্কের পরিসংখ্যান বলছে আমিরশাহীতে আয়োজিত ১৩ তম আইপিএল টিভির পর্দায় প্রথম সপ্তাহে ২৬৯ মিলিয়ন দর্শক দেখেছেন।

বোর্ডের হিসেবে গত বছরের ভিউয়ারশিপ কি ছাড়িয়ে যেতে পারল

বোর্ডের হিসেবে গত বছরের ভিউয়ারশিপ কি ছাড়িয়ে যেতে পারল

টিভি ভিউয়ারশিপের রেটিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ভিডিয়ারশিপ গত বছরের রেকর্ড পার করতে পেরেছে। বোর্ড সূত্রে খবর গত বছরের চেয়ে এবছর ম্যাচ প্রতি ১১ মিলিয়ন বেশি ভিউয়ারশিপ এসেছে।

কত শতাংশ বৃদ্ধি

কত শতাংশ বৃদ্ধি

বার্কের পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে প্রথম সপ্তাহে টিভির পর্দায় আইপিএল ২০২০ ম্যাচ দেখার সময়কালকে মিনিটের বিচারে ধরলে, গত বছরের ছেয়ে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইপিএলের প্রথম সপ্তাহে দর্শকরা কত মিনিট ম্যাচ দেখলেন

আইপিএলের প্রথম সপ্তাহে দর্শকরা কত মিনিট ম্যাচ দেখলেন

দর্শকরা ২১ টি চ্যানেলে ২০২০ আইপিএলের প্রথম ৭ দিনের ম্যাচ ৬০.৬ মিলিয়ন মিনিট ধরে দেখেছেন। ম্যাচ ইম্প্রেসনের হিসেবে ভিউয়ারশিপের এই বৃদ্ধির হার ২১ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+