আপনি কি ধোনি ভক্ত, তাহলে আইপিএল নিয়ে মাহির অনন্য সাতটি রেকর্ডে চোখ বুলিয়ে নিন
আপনি কি ধোনি ভক্ত, তাহলে আইপিএল নিয়ে মাহির অনন্য সাতটি রেকর্ডে চোখ বুলিয়ে নিন
আইপিএল শুরু হত আর ৬ দিনের অপেক্ষা। করোনার বাধা সামলে বিদেশের মাটিতে শেষ পর্যন্ত আইপিএলে বল গড়াতে চলেছে। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যে ৭. ৩০ মিনিটে ধোনির সিএসকে বনাম রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে এবারের আইপিএলে ঢাকে কাঠি। তার আগে একনজরে ধোনি ফ্যানেদের জন্যে রইল মাহিকে নিয়ে সাতটি বিশেষ আইপিএল পরিসংখ্যান।

এক মাত্র ধোনির ঝুলিতেই রয়েছে এই রেকর্ড
আইপিএলের ইতিহাসে ধোনি একমাত্র নেতা, যিনি অধিনায়ক হিসেবে একশোটি ম্যাচ জিতেছেন। ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। নির্বাসনের কারণে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই সুপার কিংস দল আইপিএল থেকে ব্রাত্য ছিল। পরিবর্তে রাইজিং পুনে সুপারজায়েন্ট দলের হয়ে খেলেছেন ধোনি।

দলের কোচকেও নেতৃত্ব দিয়েছেন
হ্যাঁ, ধোনির কোচিংয়ে খেলেছেন স্টিফেন ফ্লেমিং। ২০০৮ সালে ধোনির কোচিংয়ে খেলেছিলেন ফ্লেমিং। পরবর্তী সময়ে তিনি চেন্নাই সুপার কিংস দলের প্রধান কোচ। দলের ব্যাটিং কোচ মাইক হাসি সাত মরসুম ধোনির কোচিংয়ে হলুদ জার্সিতে খেলেছেন। দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিও ধোনির নেতৃত্বে তিন মরসুম খেলেছেন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি স্টাম্পিং
আইপিএলের ইতিহাসে ধোনির ঝুলিতে সবচেয়ে বেশি স্টাম্পংয়ের রেকর্ড রয়েছে। লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৮টি স্টাম্পিং করেছেন ধোনি। মাহির পর এই তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক। তাঁর ঝুলিতে রয়েছে ৩০টি স্টাম্পিং।

সবচেয়ে বেশি আইপিএল ফাইনাল খেলেছেন
এখনও পর্যন্ত ১২টি আইপিএল ফাইনালের মধ্যে ধোনি ৯টি ফাইনাল খেলেছেন। ধোনির অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস দল ৩বার চ্যাম্পিয়ন হয়েছে।

আইপিএলে উইকেটকিপার হিসেবে সবেচেয়ে বেশি আউট করেছেন ধোনি
উইকেটকিপারদের মধ্য়ে ধোনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি আউট করেছেন। ৯৪টি ক্যাচ,৩৮টি স্টাম্পিং অর্থাৎ সব মিলিয়ে ১৩২ বার আউট করেছেন মাহি।

ফিনিশার হিসেবে সবচেয়ে বেশি রান
এক পরিসংখ্যান বলছে ২০ তম ওভারে ফিনিশার হিসেবে ধোনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছেন। ২০ তম ওভারে ব্যাট করে ধোনি এখনও পর্যন্ত ৫৬৪ রান হাঁকিয়েছেন।

একমাত্র ক্রিকেটার যিনি ২০তম ওভারে ব্যাট করে পাঁচশোর বেশি রান হাঁকিয়েছেন
হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল!আইপিএলের মতো টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিদের হাতে একাধিক ফিনিশার ক্রিকেটার রয়েছেন। এরপরও এখনও পর্যন্ত ধোনি, একমাত্র ক্রিকেটার যিনি ২০ তম ওভারে ব্যাট করে ৫০০-র বেশি রান হাঁকিয়েছেন। এই পরিসংখ্যান ২৮১ রান হাঁকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications