আইপিএল : প্লে-অফ নিশ্চিত করতে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে ওয়ার্নারহীন হায়দরাবাদ

১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সম সংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্টে থাকা সানরাইজার্স হায়দরাবাদ লিগ টেবিলের ফোর্থ বয়।

১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সম সংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্টে থাকা সানরাইজার্স হায়দরাবাদ লিগ টেবিলের ফোর্থ বয়। হলেও বা কী, কোনো দলেরই প্লে-অফে এখনও জায়গা পাকা হয়নি।

আইপিএল : প্লে-অফ নিশ্চিত করতে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে ওয়ার্নারহীন হায়দরাবাদ

গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে পা রীতিমতে টলমল করছে রোহিত শর্মাদের। ইডেন গার্ডেন্সে আন্দ্রে রাসেল ও শুভমন গিল ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাওয়া নীল শিবির যে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া, তা দলের খেলোয়াড়দের শারীরিক ভাষা দেখেই আন্দাজ করা যায়। হার্দিক পাণ্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পাণ্ডিয়াদের উদ্বুদ্ধ করতে বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দর্শকদের সিংহ গর্জন শোনা যেতে পারে।

অন্যদিকে, চলতি মরশুমের আইপিএলের ১২ ম্যাচে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৬৯২ রান বানানো ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে অস্ট্রেলিয়া ফিরে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদের কাছে বড় ধাক্কা বলা চলে। অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নারের বদলে আজ মাঠে নামতে পারেন নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল। চাপ সামলানোর জন্য তিনি কতটা তৈরি, সেটাই দেখার। গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দুর্দান্ত জয় কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, রশিদ খানদের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। এই ম্যাচে তার প্রতিফলন ঘটবে কিনা তাও রাতেই বোঝা যাবে।

দুই দলের সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ : মার্টিন গুপটিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মণীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, অভিষেক শর্মা, খলিল আহমেদ।

মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ইশান কিষাণ, বেউরান হেন্ড্রিক্স, রাহুল ছাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+