আইপিএল ২০১৯, নতুন ব্যান্ড ঘোষণা করল বিসিসিআই! খেলা দেখতে গিয়ে জেতা যাবে গাড়িও

সোমবার বিসিসিআই টাটা মোটরস-এর নতুন বাজারে আসা টাটা হ্যারিয়ার এসইউভি-কে আইপিএল ২০১৯-এর জন্য প্রধান ব্র্যান্ড হিসেবে ঘোষণা করল।
 

ধীরে ধীরে আইপিএল-এর ঢাকে কাঠি পড়ছে। জেগে উঠে ফ্র্যাঞ্চাইজিগুলো। জেগে উঠছেন ভক্তরা। কাজে লেগে পড়েছেন ক্রিকেট কর্তারাও। সোমবার এইবারের আইপিএল প্রধান ব্র্যান্ড হিসেবে টাটা মোটর্স-এর নতুন বাজারে আসা টাটা হ্যারিয়ার এসইউভি গাড়িকে প্রধান ব্র্যান্ড হিসেবে ঘোষণা করল বিসিসিআই।

আইপিএল ২০১৯, নতুন ব্যান্ড ঘোষণা করল বিসিসিআই

টাটা মোটর্স আইপিএল-এর মঞ্চে তাদের নতুন এই গাড়ির প্রদর্শন করতে চায় বলে জানানো হয়েছে। সেই সঙ্গে দর্শকদের যুক্ত করে স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেবে টাটা মোটর্স - এরকমটাই দাবি করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

বোর্ডের সচিব জানিয়েছেন, টাটা মোটর্স-কে অফিশিয়াল পার্টনার হিসেবে ধরে রাখতে পেরে তাঁরা খুশি। সেই সঙ্গে তিনি জানান আইপিএল চলাকালীন 'হ্যারিয়ার ফ্যান ক্য়াচ' প্রতিযোগিতা চলবে। অর্থাত গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরতে পারলেই সেই দর্শক ১ লক্ষ টাকা জিতবেন। আর তাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বেছে নিয়ে হ্যারিয়ার এসইউভি উপহার দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+