আরসিবি অধিনায়কের শততম ম্যাচ! উদ্বেগ বাড়াচ্ছে রয়্য়ালস-এর বিরুদ্ধে পরিসংখ্যান

আইপিএল ২০১৯-এর ম্যাচে সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে আরসিবি অধিনায়ক বিরাট কোহলির পরিসংখ্য়ান বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। 

আইপিএল ২০১৯-এ সময়টা বিরাট কোহলির জন্য মোটেই ভাল যাচ্ছে না। পর পর তিন ম্য়াচে পরাজয়ের পর অধিনায়ক হিসেবে তাঁকে সরিয়ে দেওয়ার দাবি যেমন উঠেছে, ব্যাটেও বলার মতো রান আসছে না। ৩ ম্যাচে করেছেন মাত্র ৫৫। ২০১০-এর পর থেকে যা কখনও হয়নি। গোদের উপর বিষফোরার মতো উদ্বেগ বাড়িয়েছে রয়্যালস-এর বিপক্ষে তাঁর খারাপ পরিসংখ্যান।

উদ্বেগ বাড়াচ্ছে বিরাটের পরিসংখ্যান

মঙ্গলবার জয়পুরে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে জিততেই হবে আরসিবিকে। আর রান করার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলিই। এদিন আরসিবি অধিনায়ক হিসেবে শততম ম্য়াচ খেলতে নামছেন তিনি। কিন্তু এই মহা গুরুত্বপূর্ণ ম্য়াচের আগে পরিসংখ্যান কিন্তু তাঁকে মোটেই ভরসা দিচ্ছে না।

আইপিএল-এর ৭ দলের মধ্যে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধেই তাঁর রেকর্ড সবচেয়ে খারাপ। ১৭ ইনিংসে ২১.২৬ গড় নিয়ে করেছেন মাত্র ৩১৯ রান। স্ট্রাইক রেটও সবচেয়ে কম, ১০২.২৪।

আর যদি শুধু এদিনের খেলার কেন্দ্র রাজস্তানের ঘরের মাঠ সোয়াই মান সিং স্টেডিয়াম ধরা হয়, তাহলেও পরিসংখ্য়ানে খুব বেশি তফাত নেই। ৬ ম্যাচে ২১.৬ গড়ে করেছেন ১০৮ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+