শেষে হার্দিকের ধোলাই, রাজস্থানকে ১৮৮ রানের টার্গেট দিল মুম্বই
টসে হেরেও রাজস্থানের বিরুদ্ধে বড় রানের টার্গেট খাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স।
টসে হেরেও রাজস্থানের বিরুদ্ধে বড় রানের টার্গেট খাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স। মূলত দুই ওপেনার রোহিত শর্মা (৪৭) ও কুইন্টন ডি কক (৮১) এর ব্যাটিংয়ের সৌজন্য ৫ উইকেটে ১৮৭ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। শেষদিকে মাত্র ১১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

শুরু থেকেই এদিন দারুণ আক্রমণাত্মক খেলতে থাকে রোহিত ও ডি কক জুটি। ৯৬ রানের মাথায় রোহিত ব্যক্তিগত ৪৭ রানে আউট হলেও ডি কক আক্রমণ থামাননি। মাঝে সূর্যকুমার যাদব (১৬), কায়রন পোলার্ড (৬), ইশান কিষাণ-রা (৫) ব্যর্থ হলেও শেষদিকে হার্দিক পান্ডিয়ার দৌলতে মুম্বই ১৮৭ রানে শেষ বলে। জয়দেব উনাদকাটের শেষ ওভারে ১৬ রান নেন হার্দিক।
রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার ৩৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। এছাড়া ধবল কুলকার্নি ও উনাদকাট ১টি করে উইকেট পান। তবে সবচেয়ে কম রান দিয়েছেন শ্রেয়স গোপাল। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দেন তিনি।












Click it and Unblock the Notifications