ঘরের মাঠে মরশুমের শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং ব্যাঙ্গালোরের


 ঘরের মাঠে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের এই মরসুমের শেষ ম্যাচে খেলতে নেমে ঘরের মাঠে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। ব্যাঙ্গালোর ইতিমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৯। ফলে এই ম্যাচ জেতা-হারা তাদের কাছে বিশেষ পার্থক্য তৈরি করবে না।

ঘরের মাঠে মরশুমের শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং ব্যাঙ্গালোরের

তবে সানরাইজার্স হায়দরাবাদের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে চার নম্বরে রয়েছে হায়দরাবাদ। এদিন হায়দরাবাদ জিতলে প্লে-অফের দৌড়ে তারা নিজেদের জায়গা অনেকটা পাকা করে ফেলবে।

এদিকে হার মানে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে চলে যেতে সুবিধা হবে। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জিতলেই চলবে। আর হায়দরাবাদকে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। এদিন দিল্লির বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ৫ উইকেটে হেরে গিয়েছে। যার ফলে অজিঙ্ক রাহানের দলের কোনও সম্ভাবনা নেই।

এই অবস্থায় চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে রয়েছে হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। এই অবস্থায় এদিনের ম্যাচের ফল কলকাতাকে স্বস্তি দেয় কিনা এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+