প্রথম ম্যাচেই ছন্দপতন, চেন্নাইয়ের বিরুদ্ধে ৭০ রানে অলআউট টিম কোহলি

আইপিএলের দ্বাদশ মরসুমের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৭০ রানে গুটিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আইপিএলের দ্বাদশ মরসুমের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৭০ রানে গুটিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের হয়ে ৯ রানে ৩ উইকেট নিলেন ইমরান তাহির। হরভজন নিলেন ২০ রানে ৩ উইকেট। প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি (৬) ও এবি ডিভিলিয়ার্স (৯)।

চেন্নাইয়ের বিরুদ্ধে ৭০ রানে অলআউট টিম কোহলি

এদিন শুরু থেকেই ম্যাচে জাঁকিয়ে বসে চেন্নাই। কোহলি ফিরে যাওয়ার পরে তিন নম্বরে নামা মইন আলি ৯ রানে ও এবিডি-ও ৯ রানে ফেরেন।

এদিন সকলের চোখ ছিল শিমরন হেতমেয়ারের দিকে। তবে আইপিএলের যাত্রা ভালো শুরু হল না তাঁর। শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি। এছাড়া শিবম দুবে (২), কলিন ডি গ্র্যান্ডহোম (৪)-রা সকলেই ব্যর্থ হয়েছেন।

আরসিবি-র হয়ে একমাত্র পার্থিব প্যাটেল ২৯ রান করেন। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। চেন্নাইয়ের হয়ে হরভজন ও তাহির ছাড়াও রবীন্দ্র জাদেজা ১৫ রানে ২ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+