হায়দরাবাদকে হারিয়ে কলকাতার সুবিধা করে দিল ব্যাঙ্গালোর

সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে মরসুম শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে মরসুম শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৭৫ রান তোলে হায়দরাবাদ। জবাবে ৪ বল বাকী থাকতে ৪ উইকেটে জিতল ব্যাঙ্গালোর। এর ফলে অনেকটা সুবিধা হল কলকাতার। রবিবার মুম্বইকে হারাতে পারলেই কলকাতা চলে যাবে আইপিএলের প্লে-অফে।

হায়দরাবাদকে হারিয়ে কলকাতার সুবিধা করে দিল ব্যাঙ্গালোর

হায়দরাবাদ ম্যাচ হেরে ১৪ ম্যাচে ১২ পয়েন্টে দৌড় শেষ করল। এছাড়া এদিনের আগের ম্যাচে রাজস্থান দিল্লির বিরুদ্ধে হেরে ১৪ ম্যাচে ১১ পয়েন্টে শেষ করেছে। যার ফলে কলকাতা রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেই সরাসরি প্লে অফে চলে যাবে।

এদিন হায়দরাবাদের হয়ে ৪৩ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর ব্যাটিংয়ের সৌজন্যে হায়দরাবাদ সাত উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে। এছাড়া মার্টিন গাপটিল ৩০, বিজয় শংকর ২৭, ঋদ্ধিমান সাহা ২০ রান করেন।

রান তাড়া করতে নেমে ব্যাঙ্গালোরের ব্যাটিং শুরুতেই নড়বড় করতে থাকে। পার্থিব প্যাটেল শূন্য রানে আউট হন। বিরাট কোহলি ১৬ ও এবি ডিভিলিয়ার্স ১ রান করে ফেরেন। ২০ রানের মধ্যে তিনটি উইকেট পড়ে ব্যাঙ্গালোর তখন রীতিমতো ধুঁকছে।

এই অবস্থায় ইনিংসের হাল ধরেন শিমরন হেতমায়ের ও গুরকিরত মান সিং। দুজনে অনবদ্য ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন। ৪৭ বলে ৭৫ করেন শিমরন। আর গুরকিরত করেন ৪৮ বলে ৬৫ রান।

শেষ দিকে ৬ বলে প্রয়োজন ছিল সাত রান। শেষ ওভারের প্রথম দুই বলে পরপর দুটি ৪ মেরে দলকে জিতিয়ে দেন উমেশ যাদব। তিনি হায়দরাবাদ ইনিংসের শেষ ওভারে ২৮ রান দিয়ে চাপে পড়ে গিয়েছিলেন। তবে শেষ অবধি মাথা ঠান্ডা রেখে পরপর দুটি ৪ মেরে ব্যাঙ্গালোরকে জয়ে ফেরান উমেশ।

এদিন জয়ের ফলে ব্যাঙ্গালোর ১৪ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে আপাতত গ্রুপ তালিকায় সাত নম্বরে রয়েছে। আর হায়দরাবাদ ১৪ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে গ্রুপ তালিকা চতুর্থ স্থানে থাকলেও কলকাতা জিতলে দীনেশ কার্তিকরা সরাসরি প্লে অফে চলে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+