পাঞ্জাবকে ১৭ রানে হারিয়ে প্লে অফ জমিয়ে দিল বিরাটের আরসিবি
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ফের একটি অনবদ্য জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ফের একটি অনবদ্য জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে আরসিবি ৪ উইকেটে ২০২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব মাত্র ১৮৫ রানে ইনিংস শেষ করল। ফলে আইপিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ জিতলেন বিরাটরা। যার ফলে আরসিবির প্লে অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হল। এদিন জয়ের ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেল। অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ১০ পয়েন্ট পেয়ে আটকে রইল। লিগ টেবিলের একেবারে শেষ থেকে একধাপ ওপরে উঠে এলেন বিরাটরা।

এদিন ২০৩ রানে টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব দারুণ শুরু করে। গেইল ১০ বলে ২৩ করে ফিরে গেলেও কেএল রাহুল ২৭ বলে ৪২ রান করেন। তবে ওভার প্রতি ১০ রান করে তাড়া করা সহজ ছিল না।
মিডল অর্ডারে ময়াঙ্ক আগরওয়াল ২১ বলে ৩৫ রান, নিকোলা, পুরান ২৮ বলে ৪৬ রান করে চেষ্টা করেন। তবে ডেভিড মিলার এদিন বড় শট নিতে ব্যর্থ হন। করেন ২৫ বলে মাত্র ২৪ রান। শেষদিকে আর কেউ রান তাড়া করে পাঞ্জাবকে জয় এনে দিতে পারেননি।












Click it and Unblock the Notifications