আত্মবিশ্বাসী মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে রাজস্থান

ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে রাজস্থান রয়্যালস।

ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে রাজস্থান রয়্যালস। মুম্বই ছয় ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এদিকে রাজস্থান প্রথম ম্যাচে জেতার পর শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতে লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে।

মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে রাজস্থান

মুম্বই আগের ম্যাচে কায়রন পোলার্ডের তাণ্ডবে হারা ম্যাচ জিতেছে। পোলার্ড সেদিন ৩১ বলে ৮৩ রান করে হারা ম্যাচ দলকে জিতিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে খেলতে পারেনি। দলের দায়িত্ব পোলার্ডের কাঁধে ছিল। সেখান থেকে দলকে জয় এনে দেন তিনি।

এদিকে রাজস্থান শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরেছে। মহেন্দ্র সিং ধোনি ম্যাচ বের করে নিয়ে যান। শেষ বলে মিচেল স্যান্টনার ছয় হাঁকিয়ে দলকে জয় এনে দেন।

ফলে রাজস্থানের গতবছরের মতোই খারাপ সময় চলছে। দলে অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব নেই। স্টিভ স্মিথও ফেরত এসেছেন। তবুও সবকিছু ক্লিক করছে না অজিঙ্ক রাহানের দলের। জস বাটলার, জোফ্রা আর্চার, কৃষ্ণাপ্পা গৌতম, সঞ্জু স্যামসনরা বারবার ম্যাচ হেরে যাচ্ছেন।

এদিকে মুম্বই অন্য বারের চেয়ে এবার ভালো শুরু করেছে। প্রথম ছয়টা ম্যাচে চারটি জিতে নিয়েছে। যুবরাজ সিং. জসপ্রীত বুমরাহ, কুইন্টন ডি কক, আলজারি জোসেফ, কায়রন পোলার্ডরা দারুণ খেলছেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়ারা তো রয়েইছেন। সবমিলিয়ে মুম্বইকে হারাতে গেলে এদিন বেগ পেতে হবে রাজস্থানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+