চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ভদ্রস্থ টার্গেট দিল রাজস্থান, ধোনিদের জিততে চাই ১৫২ রান
ঘরের মাঠে টসে হেরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বড় স্কোর করতে পারলেন না রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা।
ঘরের মাঠে টসে হেরে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বড় স্কোর করতে পারলেন না রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তুলল রয়্যালসরা। শেষ ওভারে শার্দুল ঠাকুরের বলে উঠল ১৮ রান। নাহলে দেড়শো রানের গণ্ডীও টপকানো যেত না।

এদিন শুরুটা খারাপ করেননি অজিঙ্ক রাহানে ও জস বাটলার। বাটলার ১০ বলে ২৩ করেন ও রাহানে ১১ বলে ১৪ রানে ফিরে গেলে পরপর উইকেট খোয়াতে থাকে রাজস্থান। ফলে বড় পার্টনারশিপ তৈরি হয়নি।
মিডল অর্ডারে স্টিভ স্মিথ ১৫, রাহুল ত্রিপাঠী ১০, বেন স্টোকস ২৮ ও রিয়ান পরাগ ১৬ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে জোফ্রা আর্চার ১৩ ও শ্রেয়স গোপাল ১৯ রান করে দলকে দেড়শো রানের গণ্ডী টপকাতে সাহায্য করেন।
চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা ২০ রানে ২ উইকেট নেন। এছাড়া শার্দুল ঠাকুর ২ উইকেট পেলেও ৪ ওভারে ৪৪ রান দেন। দীপক চাহার ৩৩ রানে ২ উইকেট ও মিচেল স্যান্টনার ২৫ রানে ১ উইকেট নেন।












Click it and Unblock the Notifications