আজ আইপিএল-এ মুখোমুখি দুই চ্যাম্পিয়ন! অভিজ্ঞতা না তারুণ্য - মুম্বইয়ের সামনে বড় প্রশ্ন

মুম্বইয়ে, মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস আইপিএল ২০১৯ ম্যাচের প্রিভিউ।

বুধবার মুম্বইয়ে আইপিএল ২০১৯-এর বড় ম্য়াচ। তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে আরেক তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টানা তিনটি ম্য়াচ জিতে এই মুহূর্তে সবার উপরে রয়েছে সিএসকে। অন্যদিকে বরাবরের মতোই আইপিএল-এর শুরুতে মুম্বইয়ের খেলায় ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। বুধবার হেরে গেলে কিন্তু চাপে পড়ে যাবেন রোহিতরা।

শুরুর ঝড়ের পর মাঝের ওভারে রানের গতি ধরে রাখতে পারছেন না সূর্যকুমার, পোলার্ড, যুবরাজ। ফলে শেষের দিকে চাপ পড়ছে পাণ্ডিয়া ভাইদের উপর। অতীতে ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ হল করা ম্য়াক্লেনাগান-ও এবার প্রত্যাশিত ফর্মে নেই। অপর পক্ষে ধোনির সামনে সমস্যা দুটো - আম্বাতির রায়ডুর রান-খরা ও ডেথ ওভারের বোলিং। আগের ম্য়াচে শেষ ওভারে ব্রাভো ম্য়াচ জেতালেও, তার আগে প্রচুর রান দেন।

মুম্বই ইন্ডিয়ান্স দলের খবর

মুম্বই ইন্ডিয়ান্স দলের খবর

পোলার্ড-যুবি অতীতে অনেক ম্যাচ জেতালেও এবার তাঁদের অভিজ্ঞতার বদলে তারুণ্যকে সুযোগ দেওয়ার কথা চলছে দলের অন্দরে। এদিুন প্রথম একাদশে দেখা যেতে পারে ইশান কিশান ও বেন কাটিং-কে। ম্য়াক্লেনাঘানের বদলে খেলতে পারেন সদ্য পাকিস্তান সিরিজ খেলে দলে যোগ দেওয়া অজি জোরে বোলার জেসন বেহরেনডর্ফ।

চেন্নাই সুপার কিংস দলের খবর

চেন্নাই সুপার কিংস দলের খবর

ম্যাচের আগের দিন নেটে সবচেয়ে বেশি ব্য়াট করতে দেখা গিয়েছে ফাফ দুপ্লেসিস-কে। এদিন তাই তাঁকে প্রথম একাদশে দেখা গেলে আশ্চর্যের কিছু থাকবে না। তাঁকে দিয়ে ওপেন করিয়ে রায়ডুকে মিডল অর্ডারে ঠেলে দেওয়া হতে পারে। তবে ডেথ বোলিং-কে শক্তিশালী করতে এক বিদেশী বসিয়ে মোহিত শর্মাকেও খেলানোর ভাবনা রয়েছে। দুই ক্ষেত্রেই কোপ পড়তে পারে মিচেল স্য়ান্টনারের উপর।

দ্বৈরথের পরিসংখ্যান

দ্বৈরথের পরিসংখ্যান

মোট ম্য়াচ - ২৪

মুম্বই ইন্ডিয়ান্স জয়ী - ১৩

সিএসকে জয়ী - ১১

ওয়াঙ্খেড়ের ইতিহাস - ৮ ম্য়াচের মধ্যে ঘরের দল জিতেছে ৫ বার, বাকি ৩ বার সিএসকে

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স - রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, যুবরাজ সিং / ইশান কিশান, কিয়েরন পোলার্ড / বেন কাটিং, হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, মায়াঙ্ক মার্কান্ডে, জেসন বেহরেনডর্ফ / মিচেল ম্যাক্লেনাঘান, জসপ্রিত বুমরা ও লাসিথ মালিঙ্গা

সিএসকে - শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, কেদার যাদব, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার / ফাফ দুপ্লেসিস / মোহিত শর্মা, দীপক চাহার, শর্দুল ঠাকুর ও ইমরান তাহির

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+