ঘরের মাঠে হায়দরাবাদকে ১৬৩ রানের লক্ষ্য দিল মুম্বই
ঘরের মাঠে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৬৩ রানের লক্ষ্য দিল মুম্বই ইন্ডিয়ান্স।
ঘরের মাঠে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৬৩ রানের লক্ষ্য দিল মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে ব্যাট করে মুম্বই। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন কুইন্টন ডি কক। তিনি ৫৮ বলে ৬৯ রান করেন। এছাড়া রোহিত শর্মা ২৪ ও সূর্যকুমার যাদব ২৩ রান করেন।

এদিন শুরুতে নেমে মুম্বই ভদ্রস্থ শুরু করে। রোহিত ১৮ বলে ২৪ রান করেন। কুইন্টন ডি কক ৫৮ বলে ৬৯ রান করেন। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ১৭ বলে ২৩ রান করেন। পাঁচ নম্বরে নামা হার্দিক পান্ডিয়া ১০ বলে ১৮ রান ও কায়রন পোলার্ড ৯ বলে ১০ রান করেন। এছাড়া ক্রুণাল পান্ডিয়া ৩ বলে ৯ রানে অপরাজিত থাকেন।
হায়দরাবাদের হয়ে খলিল আহমেদ ৪২ রানে ৩ উইকেট নেন। এছাড়া মহম্মদ নবি ২৪ রানে ১ উইকেট ও ভুবনেশ্বর কুমার ২৯ রানে ১ উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications