শেষ বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে জয় এনে দিলেন স্যান্টনার, ম্যাচের নায়ক সেই ধোনি

ধোনির করা ৫৮ রানের ইনিংসে ভর করে শেষ বলে ছক্কা হাঁকিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।

ফের একটা রূপকথার জয় পেল চেন্নাই। সৌজন্যে সেই মহেন্দ্র সিং ধোনি। কঠিন হয়ে যাওয়া টার্গেটকে সহজ করে দলকে জয় এনে দিলেন। শেষ অবধি ক্রিজে অপরাজিত থাকতে না পারলেও ধোনির করা ৫৮ রানের ইনিংসে ভর করে শেষ বলে ছক্কা হাঁকিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।

শেষ বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইকে জয় এনে দিলেন স্যান্টনার

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে রাজস্থান রয়্যালস। শেষ ওভারে শার্দুল ঠাকুরের বলে ওঠে ১৮ রান। নাহলে দেড়শো রানের গণ্ডীও টপকাতে পারত না রাজস্থান। এদিন শুরুতে অজিঙ্ক রাহানে ১১ বলে ১৪ রান ও জস বাটলার ১০ বলে ২৩ রান করে শুরুটা খারাপ করেননি। তবে দুজনে ফিরে গেলে পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় রাজস্থান। তবে শেষদিকে দেড়শো রানের গণ্ডী পার করে যায় রাজস্থান।

রাজস্থানের মিডল অর্ডারে স্টিভ স্মিথ ১৫, রাহুল ত্রিপাঠী ১০, বেন স্টোকস ২৮ ও রিয়ান পরাগ ১৬ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষদিকে জোফ্রা আর্চার ১৩ ও শ্রেয়স গোপাল ১৯ রান করে দলকে দেড়শো রানের গণ্ডী টপকাতে সাহায্য করেন।

জবাবে রান তাড়া করতে নেমে চেন্নাই শুরুটা একেবারেই ভালো করতে পারেনি। পরপর আউট হয়ে ফেরেন দুই ওপেনার শ্যেন ওয়াটসন (০) ও ফাফ ডু প্লেসি (৭)। সুরেশ রায়নাও ৪ রানে রান আউট হয়ে ফেরেন। চার নম্বরে নামা অম্বাতি রায়াডু খেলা ধরার চেষ্টা করলেও কেদার যাদব ১ রানে ফিরে যান।

এরপরে নামেন মহেন্দ্র সিং ধোনি। রায়াডু ও ধোনি মিলে লম্বা পার্টনারশিপ গড়েন। রায়াডু ৫৭ রান করে ফেরেন। শেষ অবধি ধোনি খেলা টেনে নিয়ে গিয়ে শেষ ওভারে ৫৮ রান করে আউট হন। শেষ বলে বাকী ছিল ৩ রান। তবে মিচেল স্যান্টনার ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেয়।

এদিনের জয়ের ফলে চেন্নাই ৭ ম্যাচ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল। হেরে রাজস্থান ছয় ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চলে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+