চেন্নাইয়ে আজ আইপিএলের প্রথম ম্যাচ : হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে অন্য চমক

আইপিএলের দ্বাদশ মরসুমে চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আইপিএলের দ্বাদশ মরসুমে চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে আগের বছরগুলির মতো এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। তবে মিলিটারি ব্যান্ড চিদাম্বরম স্টেডিয়াম মাতানোর প্রস্তুতি নিয়েছে।

আজ আইপিএলের প্রথম ম্যাচ : হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

ভারতীয় সেনার চেন্নাইয়ের মাদ্রাজ রেজিমেন্ট ব্যান্ড পারফর্ম করবে। সেই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ড সেনার উন্নয়ন তহবিলে ২০ কোটি টাকা দান করবে।

জানা গিয়েছে, সবমিলিয়ে ১৫-২০ মিনিটের অনুষ্ঠান হবে। সম্মাননা জ্ঞাপনের আগে সেনা ব্যান্ড ছোট অনুষ্ঠান করে পারফর্ম করবে। যার ফলে টসের সময় দশ মিনিট এগিয়ে আনা হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।

এদিন রাত ৮টা নাগাদ ম্যাচ শুরু হবে। তার আগে ৭টা ২০ মিনিটে টস হবে। মাঠে এদিন ক্রিকেট প্রশাসক কমিটির সদস্যরা, ভারতীয় সেনার আধিকারিকেরা উপস্থিত থাকবেন।

পুলওয়ামায় হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। তারপরই সেনার পাশে দাঁড়ায় ভারতীয় বোর্ড। ঘোষণা করা হয় শহিদদের পরিবারের পাশে দাঁড়ানো হবে। সেইমতো আর্থিক সাহায্যের অর্থ দেওয়া হবে সেনা তহবিলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+