শেষ ওভারে জ্বলে উঠলেন হার্দিক-পোলার্ড, এল ২৯ রান! তা জেরেই মুখরক্ষা মুম্বই ব্যাটিং-এর

মুম্বইয়ে আইপিএল ২০১৯-এর ১৫তম ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে হার্দিক-পোলার্ড-এর শেষ ওভারের তাণ্ডবে ১৭০ রানে পৌঁছল মুম্বই।
 

বুধবার আইপিএল ২০১৯-এর ম্যাচে আগে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হল মুম্বই ব্যাটিং। তবে একদিক ধরে রেখে ইনিংস-কে টানলেন সূর্যকুমার যাদব (৪৩ বলে ৫৯)। পরে তাঁর সঙ্গে যোগ দেন ক্রুনাল (৩২ বলে ৪২)। তাও ১৯ ওভারে ওঠে মাত্র ১৪১ রান। কিন্তু, শেষ ওভারে ২৯ রান নিলেন হার্দিক-পোলার্ড। যার কারণে ১৭০ রানে শেষ করল মুম্বই।

শেষ ওভারে মুম্বই ব্যাটিং-এর মুখরক্ষা হার্দিক-পোলার্ড-এর

এদিন শুরুর থেকেই মুম্বই ইন্ডিয়ান্স ব্য়াটসম্য়ানদের সমস্যায় ফেলেছিলেন সিএসকে বোলাররা। কুইন্টন ডিকক (৭ বলে ৪) দ্রুত আউট হয়ে যাওয়ার পর, রোহিত ও সূর্যকুমার পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৪০ রান তুলতে পেরেছিলেন। এদিনও রোহিতের ব্য়াট চলল না। ১৮ বল খেলে মাত্র ১৩ রান করেই জাদেজার বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ক্রিজে নেমেই চালাতে গিয়ে রায়ডুর দুরন্ত ক্যাচে তাহিরের বলে আউট হন যুবরাজ (৬ বলে ৪)।

অপর প্রান্তে উইকেট পড়লেও একদিক ধরে রেখেছিলেন সূর্যকুমার। তাঁর সঙ্গে ৪৯ বলে ৬২ রানের জুটি গড়ে ইনিংসকে থিতু করেন ক্রুনাল পাণ্ডিয়া (৩২ বলে ৪২)। তবে মুম্বই ইনিংস-এর আসল রান এল ব্রাভোর শেষ ওভারে। পোলার্ড মারলেন একটি ছয়, আর শেষ তিন বলে হার্দিক মারলেন একটি ছয়, চার, ও আরও একটি ছয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+