চেন্নাই বনাম মুম্বই মুখোমুখি দ্বৈরথ নিয়ে কিছু তথ্য একনজরে
ফের এক রুদ্ধশ্বাস ফাইনাল দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা। এবারের আইপিএল ফাইনালে মুখোমুখি টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এই নিয়ে ফাইনালে দুই দল চারবার মুখোমুখি হতে চলেছে। এবং এর আগের সবকটি সাক্ষাতে মুম্বই জয়ী হয়েছে। তবে চেন্নাই সবচেয়ে বেশিবার ফাইনালে উঠে সকলকে চমকে দিয়েছে।

দুই দল মুখোমুখি
মোট খেলা হয়েছে ২৯টি। তার মধ্যে চেন্নাই সুপার কিংস ১২টি ও মুম্বই ইন্ডিয়ান্স ১৭টিতে জয় পেয়েছে।

দলের খবর
চেন্নাইয়ের দল থেকে বাদ পড়তে পারেন শার্দুল ঠাকুর ও বদলে দলে আসতে পারেন মুরলী বিজয় অথবা ধ্রুব শোরে। এদিকে মুম্বই দলে মিচেল ম্যাকক্লেনেঘন আসতে পারেন জয়ন্ত যাদবের জায়গায়।

মুম্বই দলের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, কুইন্টন ডি কক, ইশান কিষাণ, সূর্য কুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, মিচেল ম্যাকক্লেনেঘন, জয়ন্ত যাদব, রাহুল চাহার, লাসিথ মালিঙ্গা

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ
শ্যেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মুরলী বিজয়, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, হরভজন সিং, ইমরান তাহির












Click it and Unblock the Notifications