হায়দরাবাদকে সুপার ওভারে হারিয়ে কলকাতার সুবিধা করে দিল মুম্বই

এই আইপিএলের দ্বিতীয় সুপার ওভার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে জয় পেয়ে প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে মুম্বই ১৬২ রান তোলে।

এই আইপিএলের দ্বিতীয় সুপার ওভার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে জয় পেয়ে প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে মুম্বই ১৬২ রান তোলে। জবাবে হায়দরাবাদ ৬ উইকেটে একই রানে ইনিংস শেষ করে।

হায়দরাবাদকে সুপার ওভারে হারিয়ে কলকাতার সুবিধা করে দিল মুম্বই

ফলে সুপার ওভার হয়। আর সেখানে হায়দরাবাদ প্রথমে ব্যাট করে ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে মুম্বই কোনও উইকেট না হারিয়ে ৯ রান তুলে নেয়।

এদিন জয়ের ফলে কলকাতার সুবিধা করে দিয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে মুম্বই প্লে অফে চলে গেল। আর হায়দরাবাদ ১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় চার নম্বরে আটকে রইল। এখন যা অবস্থা তাতে হায়দরাবাদ, রাজস্থান, কলকাতা ও পাঞ্জাবের মধ্যে যেকোনও দল প্লে অফে যেতে পারে। তবে সব ম্যাচ জিতে রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে।

এদিন রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল হায়দরাবাদ। ঋদ্ধিমান সাহা ১৫ বলে ২৫ করে ভালো শুরু করে যান। আর এক ওপেনার মার্টিন পাগটিল ১১ বলে ১৫ রান করেন। তিন নম্বরে নামা মনীশ পাণ্ডে ৪৭ বলে অনবদ্য ৭১ রান করেন। শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ সুপার ওভারে টেনে নিয়ে যান। তবে শেষ অবধি ম্যাচ বাঁচাতে পারেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+