ধোনিহীন চেন্নাইকে ৪৬ রানে হারিয়ে প্লে অফ প্রায় পাকা করে ফেলল মুম্বই

চেন্নাই সুপার কিংসকে মাত্র ১০৯ রানে অলআউট করে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতল ৪৬ রানে।

চেন্নাই সুপার কিংসকে মাত্র ১০৯ রানে অলআউট করে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতল ৪৬ রানে। এদিনের জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। ১১ ম্যাচে রোহিত শর্মার দলের পয়েন্ট হল ১৪। আর ১২ ম্যাচে চেন্নাই সুপার কিংস ১৬ পয়েন্টের দাঁড়িয়ে থাকল। যদি ও মহেন্দ্র সিং ধোনির দল এখনও গ্রুপ শীর্ষেই রয়েছে। যদিও ধোনি খেলেননি এই ম্যাচ।

চেন্নাইকে হারিয়ে প্লে অফ প্রায় পাকা করে ফেলল মুম্বই

এদিন প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও ৩২ রান করেন এলভিন লিউয়িস। শেষদিকে হার্দিক পান্ডিয়া ২৩ রান ও কায়রন পোলার্ড ১৩ রানে অপরাজিত থেকে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন।

রান তাড়া করতে নেমে চেন্নাই একেবারে শুরু থেকেই ধুঁকতে শুরু করে। ৮ রানে ফিরে যান শ্যেন ওয়াটসন। সুরেশ রায়না ২ রানে, চার নম্বরে নামা অম্বাতি রায়ডু শূন্য রানে আউট হন। ৬ ও ৫ রানে আউট হন কেদার যাদব ও ধ্রুব শোরি।

ওপেন করতে নেমে চেন্নাইয়ের হয়ে মুরলী বিজয় ৩৮ রান করেন। একেবারে শেষদিকে ডোয়েন ব্র্যাভো ও মিচেল স্যান্টনার কোনওমতে চেন্নাইকে ১০০ রানের গণ্ডী পার করে। শেষ অবধি ১৭.৪ ওভারে ১০৯ রান তুলে চেন্নাই সব উইকেট হারায়।

এদিন ফের একবার অসাধারণ বল করেন মালিঙ্গা। তিনি ৩৭ রানে ৪ উইকেট নেন। এছাড়া ক্রুণাল পান্ডিয়া ৭ রানে ২ উইকেট পান। হার্দিক পান্ডিয়া ১ উইকেট, জসপ্রীত বুমরাহ ২ উইকেট ও অনুকুল রয় ১ উইকেট নেন। এই জয়ের ফলে মুম্বইয়ের প্লে অফে ওঠা কার্যত অনেকটাই নিশ্চিত হয়ে গেল আর চেন্নাই বলা যায় প্লে অফে উঠে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+