রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স নামছে চিন্নাস্বামীর মাঠে। কেকেআর এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। প্রথম দুটি ম্যাচে জেতার পর শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে হারতে হয়েছে। এদিন জয়ে ফিরতে মরিয়া দীনেশ কার্তিকের দল। ওদিকে চার ম্যাচ ফেলে সব ম্যাচ হারা ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত টুর্নামেন্টের লাস্ট বয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলির দল। ঘরের মাঠে চিন্নাস্বামীতে পারবেন কি কোহলি, এবিডিরা জয় দিয়ে শুরু করতে?
একনজরে ম্যাচের সমস্ত আপডেট
Apr 05, 2019, 11:42 pm IST
৫ বল বাকী থাকতে ৫ উইকেটে জয় পেলে কলকাতা নাইট রাইডার্স।
Apr 05, 2019, 11:41 pm IST
টিম সাউদির ১৯তম ওভারে ২৯ রান নিলেন আন্দ্রা রাসেল। ৬ বলে জিততে কলকাতার চাই আর ১ রান।
Apr 05, 2019, 11:40 pm IST
এই ওভারে উঠল ২৩ রান।
Apr 05, 2019, 11:40 pm IST
১৮ ওভার শেষে কলকাতা ১৭৬ রানে ৫ উইকেট।
Apr 05, 2019, 11:27 pm IST
১৭তম ওভারের শেষ বলে আউট দীনেশ কার্তিক। করলেন ১৯ রান। শেষ তিন ওভারে কলকাতার চাই ৫৩ রান।
Apr 05, 2019, 11:19 pm IST
চাহালের এই ওভারেও উঠল ৬ রান। ৪ ওভারে তিনি দিলেন মাত্র ২৪ রান। নিয়েছেন ১ উইকেট। শেষ ২৪ বলে কলকাতার চাই ৬৬ রান।
Apr 05, 2019, 11:17 pm IST
চাহালের বলে ২৩ বলে ৩৭ রান করে ফিরলেন নীতীশ রানা। কেকেআর ১৫.৪ ওভারে ১৩৯/৪।
Apr 05, 2019, 11:12 pm IST
১৫তম ওভারে উঠল ১৪ রান। শেষ ৩০ বলে চাই ৭২ রান।
Apr 05, 2019, 11:08 pm IST
যুজবেন্দ্র চাহালের ওভারে উঠল মাত্র ৬ রান। ১৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১২০ রান তুলল ৩ উইকেটের বিনিময়ে।
Apr 05, 2019, 11:03 pm IST
সাইনির ওভারে উঠল মাত্র ৩ রান। কলকাতা ১৩ ওভার শেষে তুলল ৩ উইকেটের বিনিময়ে ১১৪ রান।
Apr 05, 2019, 10:56 pm IST
১২ ওভার শেষে কলকাতা তুলল ১১১/৩। শেষ ৪৮ বলে চাই ৯৫ রান।
Apr 05, 2019, 10:55 pm IST
১১.৩ ওভারে কলকাতার তৃতীয় উইকেটের পতন। ৪৩ রান করে পবন নেগির বলে আউট ক্রিস লিন।