ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ১৮৩ রানের টার্গেট দিল পাঞ্জাব
মোহালির মাঠে টসে হেরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় টার্গেট বেঁধে দিল কিংস ইলেভেন পাঞ্জাব।
মোহালির মাঠে টসে হেরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় টার্গেট বেঁধে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। রাজস্থানকে রবিচন্দ্রণ অশ্বিনের দল তুলল ৬ উইকেটে ১৮২ রান। এই স্কোরের কমে রাজস্থানকে তাঁরা আটকে রাখতে পারেন কিনা সেটাই দেখার। এদিন পাঞ্জাবের হয়ে কেএল রাহুল ৫২ রানের ইনিংস খেলেন। শেষদিকে ডেভিড মিলারের ৪০ ও অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিনের অপরাজিত ১৭ রানের সৌজন্যে পাঞ্জাব ২০ ওভার শেষে ভদ্রস্থ রানে পৌঁছে যায়।

প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব শুরুটা খারাপ করেনি। ক্রিস গেইল ষষ্ঠ ওভারে ২২ বলে ব্যক্তিগত ৩০ রানের মাথায় আউট হন। এরপরে ময়াঙ্ক আগরওয়াল বিধ্বংসী শুরু করলেও ১২ বলে ২৬ করে ফেরেন। শেষদিকে ডেভিড মিলার ২৭ বলে ৪০ রান করে দলের রানকে ১৮২ রানে পৌঁছে দেন। একেবারে শেষদিকে নেমে অধিনায়ক অশ্বিন মাত্র ৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন।
রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া ধবল কুলকার্নি ও জয়দেব উনাদকাট ১টি করে উইকেট পেলেও অনেক রান খরচ করেন।












Click it and Unblock the Notifications