অর্ধশতরান ডি ককের, পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বই করল ৭ উইকেটে ১৭৬ রান

টসে হেরেও মোহালির মাঠে খারাপ ব্যাটিং করল না মুম্বই। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে পৌঁছে গেল রোহিত শর্মার দল।

টসে হেরেও মোহালির মাঠে খারাপ ব্যাটিং করল না মুম্বই। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানে পৌঁছে গেল রোহিত শর্মার দল। পাঞ্জাবকে জিততে হলে করতে হবে ১৭৭ রান। উইকেট সহজ হলেও মুম্বইয়ের শক্তিশালী বোলিংকে পরাস্ত করে এত রান তাড়া করা সহজ হবে না।

অর্ধশতরান ডি ককের, পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বই করল ১৭৬ রান

এদিন প্রথমে ব্যাট করে রোহিত শর্মা ও কুইন্টন ডি কক দারুণ শুরু করেন। রোহিত ৩২ রানে আউট হলেও ডি কক ৬০ রান করে ফেরেন। মিডল ওভারে সূর্যকুমার যাদব (১১), যুবরাজ সিং (১৮), কায়রন পোলার্ড-রা (৭) রান না পেলেও শেষদিকে হার্দিক পাণ্ডিয়া ১৯ বলে ৩১ রানে ক্যামিও খেলে দলের রান বাড়িয়ে দেন। যার ফলে সম্মানজনক স্কোরে পৌঁছে গিয়েছে মুম্বই।

পাঞ্জাব বোলারদের মধ্যে রবিচন্দ্রণ অশ্বিন ৪ ওভারে ২৬ রান দেন। তবে উইকেট পাননি। মুরুগান অশ্বিন ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট পান। মহম্মদ শামি ২টি, হার্ডাস ভিলওয়েন ২টি ও অ্যান্ড্রু টাই ১টি উইকেট পেলেও অনেক রান উপহার দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+